গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

ডিসেম্বরে টানা ৪ দিনের লম্বা ছুটির সুযোগ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৩ এএম ২০২৬
ডিসেম্বরে টানা ৪ দিনের লম্বা ছুটির সুযোগ
ছবি

ছবি সংগৃহীত

চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের সামনে আসছে টানা চারদিনের লম্বা ছুটি কাটানোর দারুণ সুযোগ। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, মাত্র একদিনের বাড়তি ছুটি নিলেই টানা ছুটির আনন্দ উপভোগ করা যাবে।

ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং পরবর্তী সাপ্তাহিক ছুটির মাঝের একদিন ছুটি নিলেই এই চারদিনের ছুটির সুযোগ মিলবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) কর্মদিবস। তবে কেউ যদি বৃহস্পতিবার একদিনের ছুটি নিতে পারেন, তবে শুক্র ও শনিবারের (১৮ ও ১৯ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিনের ছুটি উপভোগ করতে পারবেন।

সাধারণত বছরের শেষ ভাগে এসে চাকরিজীবীরা পরিবার-পরিজন নিয়ে ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার বা বার্ষিক ছুটি কাটানোর পরিকল্পনা করেন। বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন করপোরেট হাউজের কর্মীরা বছরের এই সময় ভ্রমণের জন্য মুখিয়ে থাকেন। তাদের জন্য ডিসেম্বরের এই সমীকরণটি বছরের শেষ দিকে ভ্রমণের এক দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে।

এসি/আপ্র/০৯/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
০৯ নভেম্বর ২০২৬

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে স...

পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য, উৎপাদন স্বাভাবিক
০৯ নভেম্বর ২০২৬

পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য, উৎপাদন স্বাভাবিক

শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে দেশের তৈরি পোশাকশিল্প অধ্যুষিত শিল্পাঞ্চলগুলোতে আবারও কর্মচাঞ্চল্য ফি...

বাড্ডায় বাসার পরিত্যক্ত রান্নাঘরে প্রহরীর ঝুলন্ত মরদেহ
০৯ নভেম্বর ২০২৬

বাড্ডায় বাসার পরিত্যক্ত রান্নাঘরে প্রহরীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর বাড্ডা এলাকা থেকে এম এম বিল্লাল হুসেন (৩৭) নামে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কর...

সরকারের সাফল্যে দক্ষ ও মানবিক প্রশাসন জরুরি: প্রধানমন্ত্রী
০৯ নভেম্বর ২০২৬

সরকারের সাফল্যে দক্ষ ও মানবিক প্রশাসন জরুরি: প্রধানমন্ত্রী

জনপ্রশাসনকে নাগরিকবান্ধব করতে কর্মকর্তাদের ইতিবাচক মানসিকতা, সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে দায়িত্ব পাল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে