গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৯ জুলাই ২০২৬

মেনু

দিনাজপুর পৌর উন্নয়নে নাগরিক ভাবনা নিয়ে সমাবেশ

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ২০:৫৯ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৩৩ এএম ২০২৬
দিনাজপুর পৌর উন্নয়নে নাগরিক ভাবনা নিয়ে সমাবেশ
ছবি

ছবি প্রতিনিধি

দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা আরো জনবান্ধব করা এবং শহরের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় নির্ধারণে ‘নাগরিক ভাবনা: আমাদের করণীয়’ শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নাগরিকরা ১৫৮ বছরের প্রাচীন দিনাজপুর পৌরসভার উন্নয়নে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা শহরের রাস্তাঘাট সংস্কার ও চলমান সংস্কারকাজ দ্রুত শেষ করা, যানজট নিরসন, ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণসহ বিভিন্ন বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

নাগরিকরা বলেন, প্রথমবারের মতো এমন আয়োজনের মাধ্যমে পৌরবাসীর মতামত সরাসরি তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। এ উদ্যোগের জন্য তারা পৌর কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে বছরে অন্তত একবার এ ধরনের নাগরিক সমাবেশ আয়োজনের পরামর্শ দেন। একই সঙ্গে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক পৌরসভা গড়ে তুলতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) শেখ হাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখি, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রফিকুল আলম, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. মুকশেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীক, দিনাজপুর শহর জামায়াতের আমির মো. সিরাজুস সালেহীন এবং এনসিপি জেলা কমিটির সভাপতি শামসুল মোক্তাদির।

নাগরিকদের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা ও করণীয় তুলে ধরে বক্তব্য দেন দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আফরোজা বেগম, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) প্রধান শিক্ষক মো. নেজাউল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, রায়হান আলী খান তাজ, একেএম মাসুদুর ইসলাম মাসুদ, রেহাতুল ইসলাম খোকা, কাজী আশরাফুজ্জামান বাবু, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ সোলায়মান মোল্লা, বিএনপি নেতা নাজমুল হক লিটন, দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সাবেক সভাপতি আখতার আজিজ, ভোক্তা অধিকারকর্মী আইনুল হক, সাংবাদিক শাহরিয়ার শহীদ মাহবুব হিরু, জিয়াউল করিম জুয়েল, মিজানুর রহমান সাজু, শিক্ষক মাসুদ মোস্তাফিজ, ক্যাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অটোরিকশা শ্রমিক মুখলেসুর রহমান ও আনিসুজ্জামান মিলন।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সানা/কেএমএএ/আপ্র/২৯/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

ফ্যামিলি কার্ডের প্রলোভনে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ
২৯ জুলাই ২০২৬

ফ্যামিলি কার্ডের প্রলোভনে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

বিশাল রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেটসহ একজন গ্রেফতার
২৯ জুলাই ২০২৬

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেটসহ একজন গ্রেফতার

একেএম ফজলুল হক, চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম মহানগরে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিম...

খালে ইয়াবা ফেলেও রক্ষা পেলেন না দুই মাদক কারবারি
২৯ জুলাই ২০২৬

খালে ইয়াবা ফেলেও রক্ষা পেলেন না দুই মাদক কারবারি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের হাত থেকে বাঁচতে খালের পানিতে ইয়াবার প্যাকে...

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার
২৯ জুলাই ২০২৬

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে খুলনা সাংবাদিক ইউনিয়নকে নতুন আঙ্গিকে গড়ে তোলার অঙ্গীকার ব্যক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে