গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৪ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:১৮ এএম ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যু
ছবি

ফেরদৌসি শাহরিয়ার -ছবি সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন। বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জনকূটনীতি) এ কে এম শহীদুল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফেরদৌসি শাহরিয়ার কিছুদিন ধরে শ্বাসকষ্ট ও মানসিক চাপজনিত সমস্যায় ভুগছিলেন। গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফেরদৌসি শাহরিয়ার পররাষ্ট্র ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের উপপ্রধানসহ ইতালি, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন।

ফেরদৌসি শাহরিয়ারের স্বামী সৈয়দ মইনুল হাসান সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। তারা দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক-জননী।

তার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ কূটনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সানা/কেএমএএ/আপ্র/২৯/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৬ সেপ্টেম্বর ২০২৬

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

বাংলাদেশের জুলাই আন্দোলন ও সেই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
২৬ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই