গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এআইভিত্তিক সমাধানে এগোতে চায় দেশের আইএসপি খাত

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:০৩ এএম ২০২৬
এআইভিত্তিক সমাধানে এগোতে চায় দেশের আইএসপি খাত
ছবি

রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি ‘আইএসপি ইআরপি সফটওয়্যার’ নামের এই প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় -ছবি সংগৃহীত

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) পরিচালন কার্যক্রম আরো সহজ, দ্রুত ও স্বয়ংক্রিয় করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি ব্যবহারের দিকে এগোচ্ছে আইএসপি খাত। এ লক্ষ্যে আইএসপি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন এআইভিত্তিক ব্যবস্থাপনা সফটওয়্যার উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান প্লেক্সাস ক্লাউড লিমিটেড।

রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি ‘আইএসপি ইআরপি সফটওয়্যার’ নামের এই প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে টেকসই অগ্রগতির জন্য আইএসপি ব্যবসায়ীদের দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

প্লেক্সাস ক্লাউড জানিয়েছে, নতুন এআইভিত্তিক ইআরপি সফটওয়্যার ব্যবহার করে আইএসপি প্রতিষ্ঠানগুলো বিলিং, গ্রাহক ব্যবস্থাপনা, নেটওয়ার্ক পরিচালনা, হিসাবরক্ষণ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিয়ম মেনে চলার কার্যক্রম এবং প্রশাসনিক কাজ একটি প্ল্যাটফর্ম থেকেই পরিচালনা করতে পারবে।

প্রতিষ্ঠানটির দাবি, এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইএসপিগুলো আরো উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে পারবে। একই সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ, দ্রুত সেবা প্রদান এবং নেটওয়ার্ক ব্যবস্থাপনায় দক্ষতা বাড়বে।

সফটওয়্যারটির সঙ্গে যুক্ত করা হয়েছে ‘ইন্টারনেট ব্যবহারকারী অ্যাপ’। এর মাধ্যমে গ্রাহকরা নিজেদের সংযোগের তথ্য জানা, বিল পরিশোধ, সেবা-সংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া এবং প্রয়োজনীয় অন্যান্য সুবিধা সহজে নিতে পারবেন।

এ ছাড়া আইএসপিগুলোর ট্রান্সমিশন কার্যক্রম আরো গতিশীল করতে রয়েছে ‘ট্রান্সমিশন অ্যাপ’। এর মাধ্যমে নেটওয়ার্ক পরিচালনা, তাৎক্ষণিক পর্যবেক্ষণ এবং বিভিন্ন পরিচালনাগত কাজ আরো দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করা যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, দেশের ইন্টারনেট খাতের টেকসই উন্নয়নে আধুনিক সফটওয়্যার ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, “এআই আমাদের গ্রহণ করতেই হবে। তা না হলে আমরা সেবানির্ভর এই আইএসপি ব্যবসাকে পরবর্তী ধাপে নিতে পারব না।”

অনুষ্ঠানে এআইবিষয়ক লেখক রাকিবুল হাসান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহারের জন্য মানসম্মত ও পর্যাপ্ত তথ্য প্রয়োজন। প্লেক্সাস ক্লাউডের কাছে প্রয়োজনীয় তথ্যভান্ডার থাকায় প্রতিষ্ঠানটি এআই ব্যবহার করে গ্রাহকদের জন্য আরো কার্যকর সেবা দিতে সক্ষম হচ্ছে।

অনুষ্ঠানে আইএসপিএবির সাবেক সভাপতি ইমদাদুল হকসহ সরকারের আইসিটি বিভাগের ইডিসি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট দেশের ৩৬টি আইএসপি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৮/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিশ্বের সবচেয়ে সরু চলন্ত গাড়ি, চওড়া মাত্র ৫০ সেন্টিমিটার
২২ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের সবচেয়ে সরু চলন্ত গাড়ি, চওড়া মাত্র ৫০ সেন্টিমিটার

বিশ্বের সবচেয়ে সরু চলনসই গাড়ি তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন ইতালির গাড়ির মেকানিক আন্দ্রেয়া মারাজ্জি।...

এআইয়ের রয়েছে ব্যথার অনুভূতি, মানুষের ক্ষতির ঝুঁকিও
২২ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের রয়েছে ব্যথার অনুভূতি, মানুষের ক্ষতির ঝুঁকিও

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের ভেতরে ব্যথার সঙ্গে সম্পর্কিত একটি স্বতন্ত্র সংকেত শনাক্ত করার দাবি...

আগামী বছর চিপ বিক্রি দ্বিগুণ করার ঘোষণা এনভিডিয়ার
২০ সেপ্টেম্বর ২০২৬

আগামী বছর চিপ বিক্রি দ্বিগুণ করার ঘোষণা এনভিডিয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের রমরমা বৈশ্বিক বাজার ও বিভিন্ন শিল্পে এর ক্রমাগত চাহিদার কথা মাথায় রেখে...

বাংলাদেশি গবেষকের স্টার্টআপের সম্পদ অধিগ্রহণ অ্যাপলের
১৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি গবেষকের স্টার্টআপের সম্পদ অধিগ্রহণ অ্যাপলের

বাংলাদেশি প্রকৌশলী ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলির অধ্যাপক সায়ীফ সালাহউদ্দিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 45 মিনিট আগে