গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আগামী বছর চিপ বিক্রি দ্বিগুণ করার ঘোষণা এনভিডিয়ার

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:২১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪২ এএম ২০২৬
আগামী বছর চিপ বিক্রি দ্বিগুণ করার ঘোষণা এনভিডিয়ার
ছবি

ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের রমরমা বৈশ্বিক বাজার ও বিভিন্ন শিল্পে এর ক্রমাগত চাহিদার কথা মাথায় রেখে আগামী বছর নিজেদের চিপ বিক্রির পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে মার্কিন চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়া। এআই প্রযুক্তির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে চলমান বিতর্কের মধ্যে কোম্পানিটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেছেন, কোনো পণ্যের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেটার বাণিজ্যিক বিস্তার না ঘটিয়ে প্রকৌশলগত উন্নয়ন ধরে রাখা উচিত। 

বৃহস্পতিবার হুয়াং ঘোষণা দিয়েছেন, আগামী বছর তাদের উৎপাদিত ও বিক্রিত চিপের সংখ্যা দ্বিগুণে নেবে এনভিডিয়া।


কোম্পানিটির এ সর্বশেষ পূর্বাভাস আগামী ছয় প্রান্তিক তাদের বড় প্রবৃদ্ধির ধারা বজায় রাখার জোরালো ইঙ্গিতই দিচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি। এর আগে, কোম্পানিটি বলেছিল, ২০২৮ সালের জানুয়ারিতে শেষ হতে যাওয়া অর্থবছরে তাদের প্রায় ৭০ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে, যার আর্থিক আকার ৬৭ হাজার ৩০০ কোটি ডলার। এ অপ্রত্যাশিত ঘোষণা প্রকাশের পরই বাজার বিশ্লেষকদের প্রত্যাশা আকাশচুম্বী হয়ে ওঠে। 

স্কটল্যান্ডে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আয়োজিত এক শীর্ষ সম্মেলনে আলাপকালে হুয়াং বলেছেন, “আমি আশা করি, আমরা এ বছরের তুলনায় আগামী বছর দ্বিগুণ সংখ্যক চিপ বিক্রি করব।


“এর কারণ, বিভিন্ন শিল্প ও অর্থনীতির কল্যাণে এআইয়ের অবদান অনেক এবং আমরা যেখানেই আছি, সেখানকার প্রায় প্রতিটি দেশেই মানুষ এআইয়ে বিনিয়োগ করতে চাইছে।” এনভিডিয়া তাদের মোট বিক্রিত চিপের সুনির্দিষ্ট কোনো সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না। কোম্পানিটির সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত পণ্যগুলোর মধ্যে রয়েছে ডেটা সেন্টারের জন্য ‘গ্রাফিক্স প্রসেসিং ইউনিট’ বা জিপিইউ, যার মধ্যে উল্লেখযোগ্য তাদের ফ্ল্যাগশিপ ব্ল্যাকওয়েল ও রুবিন চিপ। 

 

গেল বছরের শেষভাগে হুয়াং বলেছিলেন, এনভিডিয়া কেবল চার প্রান্তিকে প্রায় ৬০ লাখ ব্ল্যাকওয়েল জিপিইউ সরবরাহ করেছে। জিপিইউ-এর বাইরেও বিভিন্ন ধরনের উন্নত সেমিকন্ডাক্টর ও প্রসেসর তৈরি করে এনভিডিয়া। এর মধ্যে রয়েছে ‘সেন্ট্রাল প্রসেসিং’ বা সিপিইউ, সুইচ চিপ, অপটিক্যাল নেটওয়ার্কিংয়ের চিপ, ল্যাপটপের জন্য বিশেষ চিপ, রোবট ও স্বয়ংক্রিয় গাড়ির কাজে ব্যবহৃত জেটসন চিপ ও জনপ্রিয় ‘নিনটেনডো সুইচ ২’ গেইমিং কনসোলের ভেতরে থাকা শক্তিশালী চিপ।


গুগল ডিপমাইন্ড, ওপেনএআই ও অ্যানথ্রপিকের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে ওই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন হুয়াং। 

এআই নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য তিনি যুক্তরাজ্য সফর করেছেন, যা নিয়ে তিনি সাম্প্রতিক সপ্তাহগুলোতে বারবার নিজের জোরালো মত ব্যক্ত করছেন। এআই গবেষকরা সতর্ক করে বলেছেন, মানুষ এখন আর সবচেয়ে উন্নত এআইকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম নয়। 

এ সতর্কবার্তার পর থেকেই মানবতার জন্য এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা ও উদ্বেগ চরমে পৌঁছেছে। নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে হুয়াং বলেছেন, “কোনো পণ্য যখন নিরাপদ হয় না, তখন আমাদের উচিত সেটা স্থগিত রেখে কারিগরি উন্নয়ন কাজ চালিয়ে যাওয়া।”

ডিসি/আপ্র/২০/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশি গবেষকের স্টার্টআপের সম্পদ অধিগ্রহণ অ্যাপলের
১৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি গবেষকের স্টার্টআপের সম্পদ অধিগ্রহণ অ্যাপলের

বাংলাদেশি প্রকৌশলী ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলির অধ্যাপক সায়ীফ সালাহউদ্দিন...

এআইয়ের লাগাম না টানলে মানবজাতি বিপদে: সাবেক গবেষক
১৪ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের লাগাম না টানলে মানবজাতি বিপদে: সাবেক গবেষক

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি নিয়ন্ত্রণে না আনলে মানবজাতি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে সত...

এআইয়ের গতি কমানোকে মার্কিন স্নায়ুযুদ্ধ কৌশল বলছে চীন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের গতি কমানোকে মার্কিন স্নায়ুযুদ্ধ কৌশল বলছে চীন

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের গতি কমানোর প্রস্তাবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে...

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি
১৩ সেপ্টেম্বর ২০২৬

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি

মানুষের শরীরের ভেতরের ছবি দেখতে আলট্রাসাউন্ডের ব্যবহার বহুদিনের। এবার উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ কাজে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই