গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইংলিশ কাউন্টিতে ডাক পেলেন শরিফুল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৫৬ এএম ২০২৬
ইংলিশ কাউন্টিতে ডাক পেলেন শরিফুল
ছবি

শরিফুল

বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের সামনে আবারও ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ তৈরি হয়েছে। কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমে চারটি ম্যাচের জন্য তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে কেন্ট। 

 

তবে ইংল্যান্ডের ক্লাবটির হয়ে মাঠে নামতে হলে প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে হবে তাকে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন শরিফুল। তবে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ইতোমধ্যে ফিটনেস পরীক্ষাও দিয়েছেন বাঁহাতি এই পেসার। 

 

বিসিবির মেডিকেল বিভাগ খেলার জন্য ছাড়পত্র দিলেই মাঠে ফেরার সুযোগ পাবেন তিনি। অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে চোটের কারণে শরিফুলকে রাখা হয়নি।


তবে দল ঘোষণার সময় জানানো হয়েছিল, ফিটনেস প্রমাণ করতে পারলে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে বিবেচনা করা হতে পারে ২৫ বছর বয়সী এই পেসারকে। 

 

ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে কেন্টের হয়ে খেলার জন্য এনওসি পাওয়ার সম্ভাবনা রয়েছে তার। কেন্টে যোগ দিলে শরিফুল হবেন কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলা বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার। এর আগে সাকিব আল হাসান ও হাসান মাহমুদ ইংল্যান্ডের প্রথম শ্রেণির এই প্রতিযোগিতায় খেলেছেন। 

 

এদিকে কেন্টের হয়ে আগামী মাসে চারটি ম্যাচ খেলার বিষয়টি ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে হাসান মাহমুদের। ফলে শরিফুলও এনওসি পেলে একই সময়ে একই দলে দুই বাংলাদেশি পেসারকে দেখা যেতে পারে। 

 

চলতি মৌসুমে কেন্টের হয়ে প্রথম দফায় দুটি ম্যাচ খেলেছিলেন হাসান। চার ইনিংসে তার শিকার ১২ উইকেট। এর মধ্যে একটি ইনিংসে ৬৯ রান খরচায় ৬ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি।

ডিসি/আপ্র/১২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নিজের উদাহরণ টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নিজের উদাহরণ টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ

ঢাকা লিগের বাছাইপর্ব থেকে শুরু করে তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ হয়ে প্রিমিয়ার লিগ—সব স্তর...

সিঙ্গাপুরকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চান মোরসালিন
২৬ সেপ্টেম্বর ২০২৬

সিঙ্গাপুরকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চান মোরসালিন

প্রথমবারের মতো ফিফা টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। তার ওপর উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশ...

মানচিনির ফেরার ম্যাচে ইতালিকে হারাল বেলজিয়াম
২৬ সেপ্টেম্বর ২০২৬

মানচিনির ফেরার ম্যাচে ইতালিকে হারাল বেলজিয়াম

প্রথমার্ধের বিবর্ণতা কাটিয়ে বিরতির পর আক্রমণে জোর দিয়েছিল ইতালি। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতা কাটিয়ে উ...

আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের পারিশ্রমিক কমছে
২৬ সেপ্টেম্বর ২০২৬

আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের পারিশ্রমিক কমছে

আর্থিক সংকট সামাল দিতে ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই