গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

৩১ বছরের অপেক্ষা শেষে চ্যাম্পিয়ন ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:০৯ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:০৭ এএম ২০২৬
৩১ বছরের অপেক্ষা শেষে চ্যাম্পিয়ন ব্রাজিল
ছবি

ছবি সংগৃহীত

৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিলের ক্রিকেট দল। ফাইনালে পানামাকে ৩ রানে হারিয়ে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার ট্রফি ঘরে তুলেছে তারা।

১৯৯৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩০ বছরে ১৯ বার দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েও শিরোপার দেখা পায়নি ব্রাজিল। এর আগে ১৯৯৭, ২০১৫, ২০২২ ও ২০২৪ সালে রানার্সআপ হয়েছিল দলটি। অবশেষে ১৯তম প্রচেষ্টায় এসে কাঙ্ক্ষিত সাফল্য পেল তারা।

কলম্বিয়ায় অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতার ফাইনালে প্রথমে ব্যাট করে ব্রাজিল ৭ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন উইলিয়াম ম্যাক্সিমো। অধিনায়ক মাইকেল আসুনসাও করেন ৩০ রান।

জয়ের জন্য ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাহমেদ বাওয়ারের ৪৬ রানের ইনিংসে লড়াই জমিয়ে তোলে পানামা। তবে ব্রাজিলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত জয় পায়নি তারা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২৫ রানেই থামে পানামার ইনিংস।

ফাইনালের শেষ ওভারে পানামার প্রয়োজন ছিল ১৪ রান। অধিনায়ক আসুনসাও মাত্র ১০ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়ে ব্রাজিলের জয় নিশ্চিত করেন। ৩ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে তিনিই দলের হয়ে সেরা বোলিং করেন। গ্যাব্রিয়েল অলিভেইরা ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ১ উইকেট। দুটি উইকেট পান ইয়াসা হারুন।

এই প্রতিযোগিতায় সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। তারা ১২ বার চ্যাম্পিয়ন হলেও গত দুই আসরে অংশ নেয়নি।

এসি/আপ্র/১০/০৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ
০৪ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ

এশিয়ান শ্রেষ্ঠত্বের ১৬ দিনের লড়াই শেষ হলো। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল আইচি-নাগোয়া এশিয়ান...

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি
০৪ অক্টোবর ২০২৬

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি

আর স্রেফ একটা ম্যাচ। এরপরেই জাতীয় দলে শেষ হয়ে যাবে লিওনেল মেসির উত্থান-পতনে ভরা নাটকীয় অধ্যায়। সেই ম...

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা
০৪ অক্টোবর ২০২৬

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

ম্যাচ রেফারির হিসেবে ক্যারিয়ার শুরুর লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের পেসার ক...

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

মাত্র কয়েকদিন আগে ১৭ বছর পূর্ণ হয়েছে কাভান সুলিভানের। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার বেশকিছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে