গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে কোচ হতাশ আউটের ধরন নিয়ে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:০২ এএম ২০২৬
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে কোচ হতাশ আউটের ধরন নিয়ে
ছবি

ফিল সিমন্স

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ভয়াবহ ব্যাটিং ধসে হতাশা লুকালেন না ফিল সিমন্স। কোচ আঙুল তুললেন ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরনের দিকে। তবে তার আশা, ভুলগুলো নিয়ে কাজ করে টেস্ট ম্যাচের জন্য তৈরি হয়ে উঠবেন ব্যাটসম্যানরা। 

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচটিতে বাংলাদেশ হেরে গেছে ইনিংস ও ৩৮ রানে। 

 

দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে তারা স্রেফ ৫৪ রানেই। ক্রিকেট অস্ট্রেলিয়ার দলটিতে টেস্ট ক্রিকেটার ছিলেন মোটে দুজন। দলে আনকোরা ক্রিকেটারই ছিলেন বেশি। 

বোলিং লাইন আপে কেবল কোরি রকিচ্চলি ছাড়া বাকিরা রাজ্য দলেও খুব বেশি সুযোগ পান না। ২৫ রানে ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে বিধ্বস্ত করেছেন যিনি, সেই ক্যাম্পবেল থমসন প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন স্রেফ একটি! সেই দলের কাছে এমন হার টেস্টের আগে বড় বিপদের বার্তাই বটে।


ডারউইনে গিয়ে দলের প্রস্তুতি পর্বে তিন দিনের অনুশীলন সেশনে খুশিই ছিলেন সিমন্স। কিন্তু প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে হতাশা তিনি লুকালেন না। “যে তিন দিন আমরা পেয়েছিলাম, বেশ ভালো কিছু কাজ হয়েছে আমাদের। 

 

প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে আমরা নিজেদের হতাশ করেছি। যদি খেয়াল করে দেখেন যেভাবে আমরা আউট হয়েছি, ভালো কিছু ছিল না।” তবে এই ম্যাচেই আশার শেষ দেখছেন না কোচ। 

 

বিসিবির ভিডিও বার্তায় বললেন, দলের ওপর তার আস্থা আছে। “টেস্ট ম্যাচে যথাযথভাবে যা করতে হবে, তা নিয়ে কাজ করার জন্য তিনটি দিন আছে আমাদের। ছেলেদের ওপর আমার বিশ্বাস আছে, টেস্ট ম্যাচে আমরা যেখানে থাকতে চাই, সেটির জন্য আগামী তিন দিনে সেই কাজগুলো ওরা করবে। 

 

হতাশাজননক ম্যাচ, তবে আমরা সামনে তাকাচ্ছি এবং টেস্ট ম্যাচের অপেক্ষায় আছি।” টেস্ট ম্যাচের আগে বাকি আছে আর চার দিন। তবে বাংলাদেশের অনুশীলন সেশন বাকি তিনটি। ডারউইনে প্রথম টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার।

ডিসি/আপ্র/০৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই