গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভবিষ্যতে ইংল্যান্ডের কোচ হতে চান বেন স্টোকস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৭ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:৩৪ এএম ২০২৬
ভবিষ্যতে ইংল্যান্ডের কোচ হতে চান বেন স্টোকস
ছবি

ছবি সংগৃহীত

সবাইকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। সম্প্রতি জানিয়েছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলের কোচের দায়িত্বে আসতে চান এই অলরাউন্ডার। স্টোকস জানান, তিনি ইতোমধ্যেই তার লেভেল ৩ কোচিং কোর্স সম্পন্ন করছেন। 

 

খেলোয়াড়ি জীবন পুরোপুরি শেষ হওয়ার আগেই যেন কোচিংয়ের আনুষঙ্গিক যোগ্যতাগুলো অর্জন করা থাকে, সে জন্যই এই প্রস্তুতি। খেলা ছাড়লেও ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকতে চান স্টোকস। 

তিনি বলেন, ‘আমি খেলায় নেতৃত্বের জায়গায় থাকতে পছন্দ করি। ভবিষ্যতে ইংল্যান্ড দলের কোচ হওয়ার সুযোগ পেলে তা হবে চমৎকার।’


টেস্ট অধিনায়ক হিসেবে তার উত্তরসূরি হিসেবে হ্যারি ব্রুককে না বেছে জো রুটকে পুনরায় দায়িত্ব দেওয়া নিয়ে কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন স্টোকস। সহ-অধিনায়ক থাকা সত্ত্বেও ব্রুককে অধিনায়ক না বানানোয় তার নেতৃত্বের ভবিষ্যত নিয়ে দলের অবস্থান স্পষ্ট নয় বলে মনে করেন তিনি। 

আবার অধিনায়ক নির্বাচিত হওয়া বন্ধু জো রুটের শুভকামনা করলেও অতীতে এই দায়িত্ব পালন করতে গিয়ে রুটের মানসিক চাপের কথা স্মরণ করে তার জন্য কিছুটা উদ্বেগও প্রকাশ করেছেন স্টোকস। 

টেস্টে টানা ব্যর্থতার পর ব্রেন্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হিসেবে ইংল্যান্ড টেস্ট দলের নতুন কোচ হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। 

ম্যাককালামের সঙ্গে কোনো কোন্দল বা মতবিরোধের খবরও নাকচ করে দিয়েছেন স্টোকস। ২০২৪ সালের শেষভাগ থেকে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। 

নিউজিল্যান্ডের কাছে ২-১ সিরিজ হারের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান বেন স্টোকস।

ডিসি/আপ্র/০৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই