গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

শেখ হাসিনার অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে সাকিবের নাম

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:২৩ এএম ২০২৬
শেখ হাসিনার অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে সাকিবের নাম
ছবি

ছবি সংগৃহীত

ভারতে অবস্থানের দুই বছর পর প্রথমবারের মতো একটি প্রকাশ্য গণমাধ্যম অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বাংলাদেশের তারকা ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নামও রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে সাউথ এশিয়ার ফরেন করেসপনডেন্টস ক্লাব আয়োজিত এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা। ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যমেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার পরিকল্পনা রয়েছে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে সাকিব আল হাসান ছাড়াও শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তির নাম রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা রয়েছে এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আওয়াদের।

প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে শেখ হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার সম্ভাব্য রূপরেখা নিয়ে কথা বলতে পারেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ভারতে যাওয়ার পর এটিই তার সবচেয়ে বড় প্রকাশ্য গণমাধ্যম উপস্থিতি হতে যাচ্ছে।

তবে আমন্ত্রণপত্রে নাম থাকলেও সাকিব আল হাসান অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্মতি দিয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইন্ডিয়া টুডে। বর্তমানে তিনি শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন।

উল্লেখ্য, সাকিব আল হাসান ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একই বছরের আগস্টে সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্যপদও শেষ হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

এসি/আপ্র/০৩/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ
০৪ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ

এশিয়ান শ্রেষ্ঠত্বের ১৬ দিনের লড়াই শেষ হলো। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল আইচি-নাগোয়া এশিয়ান...

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি
০৪ অক্টোবর ২০২৬

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি

আর স্রেফ একটা ম্যাচ। এরপরেই জাতীয় দলে শেষ হয়ে যাবে লিওনেল মেসির উত্থান-পতনে ভরা নাটকীয় অধ্যায়। সেই ম...

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা
০৪ অক্টোবর ২০২৬

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

ম্যাচ রেফারির হিসেবে ক্যারিয়ার শুরুর লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের পেসার ক...

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

মাত্র কয়েকদিন আগে ১৭ বছর পূর্ণ হয়েছে কাভান সুলিভানের। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার বেশকিছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে