গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিসিবির সহ-সভাপতি

অবস্থান থেকে এক ইঞ্চি নড়ব না, ভারতেও যাব না

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:১৯ এএম ২০২৬
অবস্থান থেকে এক ইঞ্চি নড়ব না, ভারতেও যাব না
ছবি

অবস্থান থেকে এক ইঞ্চি নড়ব না, ভারতেও যাব না

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া এবং বাংলাদেশের ম্যাচের ভেন্যু চেঞ্জ নিয়ে আজ একটা সুরাহা হওয়ার কথা ছিল। সেটা হয়নি। তবে আইসিসি ও বিসিবির মধ্যকার ভিডিও কনফারেন্সে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার বিষয়টি তুলে ধরেছে বিসিবি।

এই কনফারেন্সে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ছিলেন সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ।

আরো ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
আইসিসির সঙ্গে আজ কি কথা হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছিল সহসভাপতি শাখাওয়াতের কাছে। বিস্তারিত কিছু না বললেও বিসিবির সহসভাপতি জানিয়েছেন, সিদ্ধান্ত থেকে এক ইঞ্চিও আমরা নড়ব না। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা যে অবস্থান নিয়েছি, সেখানেই আছি।

আমাদের জায়গা থেকে এক ইঞ্চিও নড়ব না। মানে ভারতে আমরা যাব না।’
সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কায় শুরু হবে দশম সংস্করণ।

তাই সমাধান যা টানার দ্রুতই টানতে হবে। এ বিষয়ে শাখাওয়াত বলেছেন, ‘সময় খুব কম। সেটা তারাও (আইসিসি) জানে। আর কিছু বলা যাচ্ছে না।’
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরেই এখন মুখোমুখি অবস্থানে বিসিসিআই ও বিসিবি।

উগ্রবাদী গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে ভারত বাংলাদেশের বাঁহাতি পেসার বাদ দেওয়ায় এখন বিপাকে পড়েছে আইসিসিও। অথচ এ সময় পুরো ক্রিকেট বিশ্বের মেতে থাকার কথা ছিল উন্মাদনা নিয়ে।

ওআ/আপ্র/১৩/১/২০২৬

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই