গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সুয়ারেসের জোড়া গোলে ম্লান লেভানদোফস্কির অভিষেক

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ১০:০২ এএম ২০২৬
সুয়ারেসের জোড়া গোলে ম্লান লেভানদোফস্কির অভিষেক
ছবি

ছবি সংগৃহীত

মেজর লিগ সকারে অভিষেকে গোল না পেলেও অন্তত একটি পয়েন্ট পাওয়ার কাছাকাছি ছিলেন রবের্ত লেভানদোফস্কি। তবে সেই আশাতেও গুঁড়েবালি। লুইস সুয়ারেসের জোড়া গোলের পর প্রেস্টন প্লাম্বেকের শেষ দিকের গোলে ম্যাচ জিতে নিল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ম্যাচটিতে শিকাগো ফায়ার এফসিকে ৩-২ গোলে হারায় ইন্টার মায়ামি। 

বার্সেলোনা ছেড়ে গত মাসে শিকাগোতে নাম লেখান লেভানদোফস্কি। বিশ্বকাপের জন্য লিগে বিরতি থাকায় অভিষেকের জন্য এতদিন অপেক্ষা করতে হলো ৩৭ বছর বয়সী পোলিশ ফরোয়ার্ডকে। প্রথম ম্যাচে মাঠে ছিলেন তিনি ৬২ মিনিট। বিশ্বকাপের পর বিশ্রামে থাকায় লিওনেল মেসি ও রদ্রিগো দে পল ছিলেন না এই ম্যাচে। 

ঘরের মাঠে ইন্টার মায়ামি পিছিয়ে পড়ে অষ্টাদশ মিনিটে গোলকিপর রোকো রিওস নোভোর অবিশ্বাস্য এক ভুলে। বক্সের বাইরে থেকে গোলকিপারকে সাধারণ একটি পাস দিয়েছিলেন ইয়ান ফ্রে। আলতো করে আসা বলে সরাসরি শট নেওয়ার সময় বলের ওপর দিয়ে পা চালিয়ে দেয় নোভো। বল গড়িয়ে যায় জালে।


২৭তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান সুয়ারেস। ৫১তম মিনিটে দর্শনীয় এক গোলে এগিয়ে যায় মায়ামি। ডানপ্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকে প্রতিপক্ষের দুজনের মাঝ দিয়ে বক্সে বল বাড়ান সুয়ারেস। 

সেখানে হার্মান বের্তেরামে দারুণ এক ব্যাক হিলে আবার বল দেন গোলমুখে থাকা সুয়ারেসকে। অভিজ্ঞ স্ট্রাইকার ঠাণ্ডা মাথায় কাজ শেষ করেন। ৬৭ মিনিটে পুসো দিথেজানের গোলে সমতা ফেরায় শিকাগো। 

পরবর্তী ২০ মিনিটের বেশিরভাগ সময় ধরে শিকাগোই ম্যাচে দাপট দেখায় বেশি। কিন্তু শেষ পর্যন্ত সুয়ারেসকে আরও একবার বক্সে ঢুকতে দেওয়ার জন্য তাদের মূল্য দিতে হয়। এবারও বের্তেরামের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ভেতরে ঢুকে পড়েন সুয়ারেস। 

হ্যাটট্রিকের সম্ভাবনাও জেগে ওঠে। কিন্তু তার শট পা দিয়ে ঠেকিয়ে দেন শিকাগোর গোলকিপার। ফিরতি বলে শরীর বাঁকিয়ে প্রথম স্পর্শেই দারুণ ভলিতে বল জালে পাঠান প্লাম্বেক। 

 

২০ বছর বয়সী এই ফুটবলার লিগে তার চতুর্থ ম্যাচে পেলেন প্রথম গোলের স্বাদ। ইস্টান কনফারেন্সের পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা ইন্টার মায়ামির পয়েন্ট এখন ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল, ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিনে শিকাগো।

ডিসি/আপ্র/২৩/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন
১৯ সেপ্টেম্বর ২০২৬

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন

বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইন সবচেয়ে দ্রুততম ফুটবলার হিসেবে বুন্দেস লিগায় ১০০তম গোল করেছেন।...

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে আকবরের
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে আকবরের

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন আকবর আলি। সেই আকবর এবার প্রথমবারের মতো বিদেশি ফ্...

বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার

বিপিএলে দুর্নীতিবিরোধী বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে আরও দুইজনের বিরুদ্ধে। তাদের একজন আব্দুল...

ভারত সিরিজের দারুণ পারফরম্যান্সে মাসসেরা দিনুশা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ভারত সিরিজের দারুণ পারফরম্যান্সে মাসসেরা দিনুশা

ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার সোনাল দিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে