গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

এটা গৌরবের পরাজয়: কেপ ভার্দে কোচ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:২৯ পিএম, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৪৩ এএম ২০২৬
এটা গৌরবের পরাজয়: কেপ ভার্দে কোচ
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে কেউ হয়তো কল্পনাও করেনি কেপ ভার্দে স্পেন, উরুগুয়ে কিংবা আর্জেন্টিনার মত বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এভাবে লড়াই করবে। এই অসম্ভব কাজটাকেই সম্ভব করেছে তারা।

বিশ্বকাপের চমক জাগানো আফ্রিকার দলটি রাউন্ড অব ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে গেলেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

নির্ধারিত সময়ের শেষ দিকে পিছিয়ে থাকা অবস্থায় কেপ ভার্দে দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়ে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যায়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে আবারো গোল হজম করলেও বিরতির আগেই তারা দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে। দলের এই লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেন কোচ বুবিস্তা।

তিনি বলেন, ‘আমি আমার দল এবং পুরো কোচিং স্টাফকে নিয়ে গর্বিত। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা, দুইবার সমতায় ফেরা এবং ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া আমাদের দেশের জন্য সম্মানের। সবচেয়ে বড় কথা, এটা গৌরবের পরাজয়। আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে আমাদের চরিত্র ও লড়াইয়ের মানসিকতা আমাদের দেশের মর্যাদা বাড়িয়েছে। এটাই আমাদের পরিচয়কে আরো শক্তিশালী করেছে।’

নকআউট পর্বে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলার পাশাপাশি গ্রুপ পর্বে কেপ ভার্দে স্পেন ও উরুগুয়ের বিপক্ষেও ড্র করেছিল। এই ফলাফল দক্ষিণ আমেরিকার দল উরুগুয়ের বিদায়েও প্রভাব ফেলেছিল। উল্লেখযোগ্যভাবে, বিশ্বচ্যাম্পিয়ন দলগুলোর বিপক্ষে এই তিনটি ম্যাচই ছিল কেপ ভার্দের ইতিহাসে প্রথম।

আফ্রিকান বাছাইপর্ব থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নেয় কেপ ভার্দে। বুবিস্তার দল চারটি ম্যাচে ৪টি গোল করেছে এবং ৫টি গোল হজম করে এবারের বিশ্বকাপ অভিযান শেষ করল।

এসি/আপ্র/০৪/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ
০৪ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ

এশিয়ান শ্রেষ্ঠত্বের ১৬ দিনের লড়াই শেষ হলো। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল আইচি-নাগোয়া এশিয়ান...

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি
০৪ অক্টোবর ২০২৬

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি

আর স্রেফ একটা ম্যাচ। এরপরেই জাতীয় দলে শেষ হয়ে যাবে লিওনেল মেসির উত্থান-পতনে ভরা নাটকীয় অধ্যায়। সেই ম...

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা
০৪ অক্টোবর ২০২৬

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

ম্যাচ রেফারির হিসেবে ক্যারিয়ার শুরুর লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের পেসার ক...

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

মাত্র কয়েকদিন আগে ১৭ বছর পূর্ণ হয়েছে কাভান সুলিভানের। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার বেশকিছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে