গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত নেইমার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:২২ পিএম, ২৩ জুন ২০২৬ | আপডেট: ০০:১২ এএম ২০২৬
স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত নেইমার
ছবি

দলের সঙ্গে অনুশীলনে নেইমার -ছবি রয়টার্স

চোট কাটিয়ে পুরোদমে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। টেকটিক্যাল সেশনেও অংশ নেওয়ায় উত্তর আমেরিকা বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তার খেলার সম্ভাবনা প্রবলভাবে বেড়েছে।

গ্রুপ ‘সি’-তে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, আর স্কটল্যান্ডের পয়েন্ট ৩।

২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি নেইমার। হাঁটুর গুরুতর চোটে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এখন ধীরে ধীরে ফিরছেন তিনি। বয়স ৩৪ হওয়া এই ফরোয়ার্ড ক্লাব পর্যায়েও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি, সৌদি আরব ও ব্রাজিলে ফেরার পরও চোট-সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে তাকে।

গত বছর নিজের শুরুর ক্লাব সান্তোসে ফিরে ফর্মে ফেরার চেষ্টা করেন নেইমার। চলতি বছরে ১৫ ম্যাচে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট করেন তিনি। তবে ফেব্রুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় পুরোপুরি ফিট থাকতে পারেননি।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তাকে উত্তর আমেরিকা বিশ্বকাপের দলে রাখলেও এখনো টুর্নামেন্টে মাঠে নামানো হয়নি। মরক্কো ও হাইতির বিপক্ষে ম্যাচে বেঞ্চে ছিলেন তিনি।

তবে সাম্প্রতিক অনুশীলনে ফিরেই নিজের ফিটনেস ও তীব্রতা দিয়ে কোচিং স্টাফকে সন্তুষ্ট করেছেন নেইমার। সতীর্থ গাব্রিয়েল মার্তিনেল্লি জানান, তিনি অনুশীলনে উচ্চ পর্যায়ের পারফরম্যান্স দেখিয়েছেন এবং দলে ফিরতে খুবই আগ্রহী।

তিনি বলেন, কোচই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তবে নেইমার ভালো অবস্থায় আছেন এবং মাঠে নামার মতো প্রস্তুত।
সানা/আপ্র/২৩/৬/২০২৬

র। ছবি: রয়টার্স

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই