গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অস্ট্রিয়া পরীক্ষায় স্কালোনির নতুন সমীকরণ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬ পিএম, ২১ জুন ২০২৬ | আপডেট: ০১:১৯ এএম ২০২৬
অস্ট্রিয়া পরীক্ষায় স্কালোনির নতুন সমীকরণ
ছবি

ছবি সংগৃহীত

কানসাস সিটির আলো ঝলমলে রাতের পর এখন আর্জেন্টিনার চোখ অস্ট্রিয়া চ্যালেঞ্জে। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে প্রথম ম্যাচে দারুণ শুরু করা লিওনেল স্কালোনির দল দ্বিতীয় ম্যাচের আগে শুরু করেছে নতুন হিসাব-নিকাশ। অনুশীলনে চলছে একাদশ নিয়ে পরীক্ষা-নীরিক্ষা। এই ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন- আক্রমণভাগে শুরু করবেন কে, লওতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ?

কানসাসে অনুশীলনে ফিরেছে আর্জেন্টিনা দল। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারানোর আত্মবিশ্বাস থাকলেও অস্ট্রিয়ার বিপক্ষে স্কালোনি কোনো ঝুঁকি নিতে চাইছেন না। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা জানে, গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।

আলজেরিয়ার বিপক্ষে অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিক আর্জেন্টিনাকে শুধু জয়ই এনে দেয়নি, তৈরি করেছে ইতিহাসও। ৩৮ বছর বয়সী মেসি ওই ম্যাচে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গিয়ে জার্মানির মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসান। একই সঙ্গে ছয়টি বিশ্বকাপে খেলা প্রথম পুরুষ ফুটবলার হওয়ার কীর্তিও গড়েন তিনি।

তবে স্কালোনির বার্তা পরিষ্কার- আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। তার মতে, বিশ্বকাপে যে কোনো দল যে কোনো সময় চমক দেখাতে পারে।

অস্ট্রিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশের বিষয়ে সবচেয়ে বড় আলোচনা হচ্ছে আর্জেন্টিনার আক্রমণভাগ নিয়ে। আলজেরিয়ার বিপক্ষে লওতারো মার্টিনেজ শুরু করেছিলেন; কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমে হুলিয়ান আলভারেজও নিজের উপস্থিতি জানান দেন।

মজার বিষয় হলো, ২০২২ কাতার বিশ্বকাপেও একই পরিস্থিতি দেখা গিয়েছিল। শুরুতে লওতারো ছিলেন স্কালোনির প্রথম পছন্দ, পরে আলভারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে দলে জায়গা পাকা করেন। এবারও কোচকে বেছে নিতে হবে দুই ভিন্ন ধরনের স্ট্রাইকারের মধ্যে- লওতারোর শারীরিক শক্তি ও পজিশনিং, নাকি আলভারেজের গতি ও প্রেসিং।

অস্ট্রিয়ার সাথে ম্যাচে রক্ষণেও হতে পারে পরিবর্তন। রাইট-ব্যাক পজিশনে গনসালো মন্তিয়েল ও নাহুয়েল মোলিনার মধ্যে লড়াই চলছে। অন্যদিকে নিকোলাস তালিয়াফিকোর চোট পরিস্থিতিও নজরে রাখা হচ্ছে।


মিডফিল্ডে অবশ্য অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও রদ্রিগো ডি পলের ত্রয়ীকে ধরে রাখার সম্ভাবনাই বেশি।

আলজেরিয়ার বিপক্ষে দারুণ শুরু আর্জেন্টিনাকে আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু অস্ট্রিয়াও প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে। ফলে গ্রুপ জে-র এই লড়াই হতে যাচ্ছে দুই জয়ী দলের মুখোমুখি পরীক্ষা।

স্কালোনির সামনে এখন মূল চ্যালেঞ্জ- মেসির নেতৃত্ব, তরুণদের গতি আর অভিজ্ঞদের স্থিরতা- এই তিনটি শক্তিকে একসঙ্গে কাজে লাগানো। বিশ্বচ্যাম্পিয়নদের যাত্রা শুরু হয়েছে ঝড়ের মতো; অস্ট্রিয়া ম্যাচে প্রমাণ হবে, সেই ঝড় কতটা দীর্ঘস্থায়ী হয়।

ডিসি/আপ্র/২১/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই