গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

তারা মানুষ, রোবট নয়, যন্ত্রও নয়: তুরস্কের কোচ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:০৪ পিএম, ১৯ জুন ২০২৬ | আপডেট: ০৩:৪৩ এএম ২০২৬
তারা মানুষ, রোবট নয়, যন্ত্রও নয়: তুরস্কের কোচ
ছবি

তুরস্ক জাতীয় দলের খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন প্রধান কোচ ভিনচেনজো মন্তেল্লা -ছবি রয়টার্স

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা জায়গায় তীব্র সমালোচনার মুখে পড়া তুরস্ক জাতীয় দলের খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন প্রধান কোচ ভিনচেনজো মন্তেল্লা। তরুণ খেলোয়াড়দের মানসিক চাপের কথা উল্লেখ করে তিনি সমালোচকদের উদ্দেশে স্পষ্ট ভাষায় বলেন-খেলোয়াড়রা মানুষ, রোবট বা যন্ত্র নয়।

ভ্যানকুভারে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে তুরস্ক। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হারের পর দলটির পারফরম্যান্স নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। বিশেষ করে তরুণ খেলোয়াড়দের লক্ষ্য করে সমালোচনার মাত্রা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন কোচ মন্তেল্লা।

আগামী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে মানসিকভাবে বিপর্যস্ত খেলোয়াড়দের চাঙা করাই এখন প্রধান লক্ষ্য তুরস্ক শিবিরের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-১ গোলে হেরে আসা প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় মন্তেল্লা বলেন, সমালোচনা তাকে ব্যক্তিগতভাবে খুব বেশি প্রভাবিত করে না, কারণ বয়স ও অভিজ্ঞতা তাকে তা সামাল দিতে সাহায্য করে। তবে দলের অনেক খেলোয়াড়ের বয়স কম হওয়ায় তারা এই চাপ সহজে নিতে পারছে না। তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা নিজেদের ঘরেই অনেক কঠোর ও তীব্র সমালোচনার শিকার হচ্ছি। গত কয়েক দিনে তা নিশ্চিতভাবেই খেলোয়াড়দের মনোবলে প্রভাব ফেলেছে। তারা মানুষ; রোবট নয়; যন্ত্র নয়। অতিরিক্ত প্রতিক্রিয়া তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।’

খেলোয়াড়দের মানসিকভাবে স্বস্তি দিতে ম্যাচের আগে ক্যাম্পে তাদের পরিবারের সদস্যদের প্রবেশের সুযোগ দেন তুরস্ক কোচ। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দলকে পুনরায় স্বাভাবিক ছন্দে ফেরাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মন্তেল্লা বলেন, দলটি গত তিন বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং তার মতে, খেলোয়াড়রা আরো বেশি সম্মান পাওয়ার যোগ্য। অস্ট্রেলিয়া ম্যাচে উন্নতির সুযোগ থাকলেও ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর বিষয়ে তিনি আশাবাদী।

আগামী প্যারাগুয়ে ম্যাচে জয় না পেলে তুরস্কের নকআউট পর্বে যাওয়ার পথ কঠিন হয়ে পড়বে বলেও মনে করা হচ্ছে।

সানা/কেএমএএ/আপ্র/১৯/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

মুস্তাফিজকে ধরে রাখলো ক্যাপিটালস
১১ আগস্ট ২০২৬

মুস্তাফিজকে ধরে রাখলো ক্যাপিটালস

আইএলটি-টোয়েন্টিতে গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুস্তা...

অভিষেকেই ঐতিহাসিক জয় ফর্টিস এফসির
১১ আগস্ট ২০২৬

অভিষেকেই ঐতিহাসিক জয় ফর্টিস এফসির

এএফসি চ্যালেঞ্জ লিগ

বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান
১১ আগস্ট ২০২৬

বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ে সিরিজ নিজেদের করে নেওয়া...

মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি
১০ আগস্ট ২০২৬

মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি

প্রথম ম্যাচে মালয়েশিয়ার বোলারদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই