গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

আজ সেনেগাল-ফ্রান্স ম্যাচে ফিরছে ২০০২-এর স্মৃতি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ২১:২৬ এএম ২০২৬
আজ সেনেগাল-ফ্রান্স ম্যাচে ফিরছে ২০০২-এর স্মৃতি
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্স আজ মঙ্গলবার (১৬ জুন) রাত ১টায় নিউ জার্সিতে ‘আই’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে সেনেগালের। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি।

শক্তিমত্তা ও পারফরম্যান্স বিবেচনায় ফ্রান্সকে এগিয়ে রাখা হলেও ম্যাচ ঘিরে ফিরে এসেছে ২০০২ বিশ্বকাপের ঐতিহাসিক স্মৃতি। সেবার ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল ‘লায়ন্স অব তেরাঙ্গা’ সেনেগাল। সেই টুর্নামেন্টে ফ্রান্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, আর সেনেগাল পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে।

বর্তমান সেনেগাল কোচ থিয়াও ২০০২ বিশ্বকাপে দলটির সদস্য ছিলেন, যদিও সেবার উদ্বোধনী ম্যাচে তিনি মাঠে নামেননি। সেই ঐতিহাসিক জয়ের স্মৃতি এখনো ফরাসি ফুটবলের সবচেয়ে বড় আক্ষেপগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।

ফ্রান্স এবার মাঠে নামছে কোচ দিদিয়ের দেশমের নেতৃত্বে, যিনি ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন। এটি তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে, ফলে শিরোপা দিয়ে বিদায় নেওয়ার লক্ষ্য নিয়েই দল সাজিয়েছেন তিনি।

সাম্প্রতিক প্রস্তুতিতে মিশ্র ফল পেলেও ফ্রান্সের আক্রমণভাগ এবার বেশ শক্তিশালী। বায়ার্ন মিউনিখে দারুণ ফর্মে থাকা মাইকেল অলিসে মৌসুমে ২২ গোল ও ৩১ অ্যাসিস্ট করেছেন। তাঁর সঙ্গে ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে এবং অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে মিলে গড়ে তুলেছেন ভয়ঙ্কর আক্রমণ ত্রয়ী।

অন্যদিকে সেনেগালও আত্মবিশ্বাসী অবস্থায় মাঠে নামছে। বাছাইপর্বে অপরাজিত থাকা দলটি টানা তৃতীয় বিশ্বকাপে অংশ নিচ্ছে। তাদের আক্রমণের মূল ভরসা সাদিও মানে, যিনি জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ৫৪ গোল করেছেন। ক্রিস্টাল প্যালেসের ইসমাইলা সার, নিকোলাস জ্যাকসন, বাম্বা দিয়েং ও ইলিমান নিয়াদিয়ে আক্রমণভাগে বাড়তি শক্তি জোগাচ্ছেন।

প্রস্তুতি ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও টানা ১৭ ম্যাচে গোল করার ধারায় ছিল সেনেগাল। ফ্রান্সের বিপক্ষে তারা আবারো ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই মাঠে নামছে।

সানা/ডিসি/আপ্র/১৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ
০৪ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ

এশিয়ান শ্রেষ্ঠত্বের ১৬ দিনের লড়াই শেষ হলো। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল আইচি-নাগোয়া এশিয়ান...

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি
০৪ অক্টোবর ২০২৬

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি

আর স্রেফ একটা ম্যাচ। এরপরেই জাতীয় দলে শেষ হয়ে যাবে লিওনেল মেসির উত্থান-পতনে ভরা নাটকীয় অধ্যায়। সেই ম...

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা
০৪ অক্টোবর ২০২৬

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

ম্যাচ রেফারির হিসেবে ক্যারিয়ার শুরুর লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের পেসার ক...

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

মাত্র কয়েকদিন আগে ১৭ বছর পূর্ণ হয়েছে কাভান সুলিভানের। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার বেশকিছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে