গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬ পিএম, ০৪ জুন ২০২৬ | আপডেট: ২১:১২ এএম ২০২৬
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

ইউরোপের মাটিতে স্বাগতিক কোনও দেশের বিপক্ষে প্রথমবার খেলার অপেক্ষায় বাংলাদেশ। সেই দলটা র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা সান মারিনো। তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে চান হামজা চৌধুরীরা। শুক্রবার রাত ১১টায় ম্যাচটি দেখাবে টি স্পোর্টস।

ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে তলানির দল সান মারিনো (২১১)। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮১। তবে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে চায় না বাংলাদেশ। 
গোলকিপার সুজন হোসেন যেমন বাস্তবতা তুলে ধরে বলেছেন, ‘ইউরোপে আসছি এবং ইউরোপের একটা টিমের সঙ্গে খেলবো। যেটা ইতিহাসে প্রথমবার এবং আমরা জানি, সান মারিনোর র‍্যাঙ্কিং নিচের দিকে।

কিন্তু ইউরোপিয়ান দল হিসেবে যদি ধরি, নিয়মিত ওরা কাদের সঙ্গে খেলে এটা গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। এবং এখানে র‍্যাঙ্কিং কোনও ব্যাপারই না।’


এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশে নতুন কোচ থমাস ডুলি-অধ্যায় শুরু হচ্ছে। এই ম্যাচকে সামনে রেখে আগে বেশ কিছু সেশন হয়েছে।

তার দর্শন এবং টেকনিক্যাল, টেকটিক্যাল দিকগুলোর সঙ্গে খেলোয়াড়রা মানিয়ে নিয়েছেন বলে জানান সহকারী কোচ হাসান আল মামুন। বাফুফের পাঠানো অডিও বার্তায় তিনি বলেছেন, ‘থমাসের (ডুলি) অধীনে আমরা ঢাকা থেকে অনুশীলন শুরু করি।

অনেকগুলো সেশন হয়ে গেছে। তার যে আইডিয়া, গেম প্ল্যান, এবং একটা কোচ থেকে আরেকটা কোচের অধীনে যাওয়ার বিষয়টি আমাদের খেলোয়াড়রা মানিয়ে নিয়েছে। সে (ডুলি) সিম্পল ফুটবল এবং বল পজিশন রাখতে পছন্দ করে।

তাছাড়া নিখুঁত এবং একসঙ্গে প্রেসিংয়ের ওপর জোর দিচ্ছেন।’


দেশের বাইরে খেলতে গেলে বরাবরই প্রবাসী বাংলাদেশিদের সমর্থন পায় বাংলাদেশ দল। এবারই প্রথম সান মারিনোতে ম্যাচ। সান মারিনো ইতালি ভূখণ্ডের মধ্যে আলাদা একটি রাষ্ট্র। রোম থেকে সেখানে বাসযোগে যাওয়া যায় ৪-৫ ঘণ্টায়। আর ইতালিতে প্রচুর প্রবাসী বাংলাদেশি রয়েছেন। সান মারিনোর সেরাভালে স্টেডিয়ামে  ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় রাত ১১টায়। 

এই ম্যাচের জন্য টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। জানা গেছে, ৫-৭ হাজার ধারণক্ষমতার এই মাঠের প্রায় দুই-তৃতীয়াংশ টিকিটই কিনেছেন বাংলাদেশের সমর্থকেরা। 

তাই অনেক বেশি বাংলাদেশি সমর্থক মাঠে আসবে বলে বিশ্বাস বাংলাদেশ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের। বসুন্ধরা কিংসে খেলা এই তারকা বলেছেন, ‘চাইবো আমাদের সাপোর্টাররা বেশি আসুক। তাহলে এখানেই নিজের হোম মনে করে আমরা মাঠে নামবো। আর ইনশাআল্লাহ ভালো খেলে জয় ছিনিয়ে আনবো।’

ডিসি/আপ্র/০৪/০৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
০৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা

দারুণ লড়াই করেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ...

এশিয়ান গেমসের আগে ঘরের মাঠে ক্যাম্প করবে বাংলাদেশ
০৬ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের আগে ঘরের মাঠে ক্যাম্প করবে বাংলাদেশ

আগের আসরগুলোতে দ্বিতীয় সারির দল পাঠানোর রীতি থাকলেও, এবার এশিয়ান গেমসে মূল দল পাঠাচ্ছে বাংলাদেশ। স্ব...

কাউন্টিতে আবার দারুণ বোলিংয়ে কেন্টের জয়ের নায়ক হাসান
০৬ সেপ্টেম্বর ২০২৬

কাউন্টিতে আবার দারুণ বোলিংয়ে কেন্টের জয়ের নায়ক হাসান

দিনের শুরুর দিকে একটি ছোবল, মাঝের সেশনে একটি, শেষ দিকে আরও একটি। গুরুত্বপূর্ণ সময়গুলোকে দলকে উইকেট এ...

পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করে জিতলো ভারত
০৬ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করে জিতলো ভারত

নারী এশিয়া কাপে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করলো ভারত। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ভারতের বোলারদের ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে