গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

শন টেইট না থাকায় তাসকিন-মুস্তাফিজদের কোচ তালহা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪ পিএম, ০৪ জুন ২০২৬ | আপডেট: ০৬:২৯ এএম ২০২৬
শন টেইট না থাকায় তাসকিন-মুস্তাফিজদের কোচ তালহা
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট আর বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান না বলে কয়েকদিন ধরে গুঞ্জন চলছে। 

এমনকি ঘরের মাঠে তাসকিন-মুস্তাফিজদের অস্ট্রেলিয়া সিরিজেও তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। 

 

সেটাই এবার সত্যি হলো। টেইটের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত বোলিং কোচ নিয়োগ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে পেস বোলিং কোচের দায়িত্ব সামলাবেন তালহা জুবায়ের। 

এমনকি পরবর্তীতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও সাবেক এই ক্রিকেটারের দায়িত্বে থাকার কথা রয়েছে। মূলত শন টেইটের স্থলাভিষিক্ত কাউকে না পাওয়া পর্যন্ত কোচের পদ সামলাবেন তালহা।


টেইট মূলত ভারতে বেঙ্গল দলের কোচিং প্যানেলে যোগ দিতে আগ্রহী। সেই লক্ষ্যে সেখানে তিনি একটি সাক্ষাৎকারও দিয়েছেন। ইতোমধ্যেই নিজের অবস্থান বোর্ডকে অবহিত করেছেন সাবেক অস্ট্রেলিয়ান এই গতিতারকা। 

 

পারিবারিক কারণ দেখিয়ে টেইট আর বাংলাদেশের দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন বলে জানা গেছে। যদিও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। 

তার আগে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে যোগ দেন তিনি।  বাংলাদেশের কোচিং ছাড়তে পারেন শন টেইট! উল্লেখ্য, আগামী ৯ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। 

সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দল দুটি যাবে চট্টগ্রাম। 

সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।


ডিসি/আপ্র/০৪/০৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

মুস্তাফিজকে ধরে রাখলো ক্যাপিটালস
১১ আগস্ট ২০২৬

মুস্তাফিজকে ধরে রাখলো ক্যাপিটালস

আইএলটি-টোয়েন্টিতে গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুস্তা...

অভিষেকেই ঐতিহাসিক জয় ফর্টিস এফসির
১১ আগস্ট ২০২৬

অভিষেকেই ঐতিহাসিক জয় ফর্টিস এফসির

এএফসি চ্যালেঞ্জ লিগ

বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান
১১ আগস্ট ২০২৬

বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ে সিরিজ নিজেদের করে নেওয়া...

মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি
১০ আগস্ট ২০২৬

মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি

প্রথম ম্যাচে মালয়েশিয়ার বোলারদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই