গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপে পানির বোতল নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:০৫ পিএম, ০৪ জুন ২০২৬ | আপডেট: ১১:১২ এএম ২০২৬
বিশ্বকাপে পানির বোতল নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপের খেলা দেখতে আসা দর্শকদের পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। একেবারে শেষ মুহূর্তে নীতিমালায় এই পরিবর্তন আনা হয়েছে। তবে তৃষ্ণার্ত দর্শকরা স্টেডিয়ামের ভেতরে বোতলজাত পানি কিনতে পারবেন। 

বুধবার (৩ জুন) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মে মাস পর্যন্তও ফিফার স্টেডিয়ামবিষয়ক আনুষ্ঠানিক আচরণবিধিতে উল্লেখ ছিল, কোনো দ্বিধা ছাড়াই দর্শকেরা স্টেডিয়ামের ভেতরে সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন।

কিন্তু দ্য অ্যাথলেটিক বুধবার জানিয়েছে, পূর্বের নির্দেশিকায় পরবির্তন আনা হয়েছে। এখন পুনর্ব্যবহারযোগ্য বোতল বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফিফার হালনাগাদ করা আচরণবিধিতে বলা হয়, কোনো প্রকার সংশয় ছাড়াই জানানো যাচ্ছে যে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামের ভেতরে আনা যাবে না।

বিবৃতিতে বলা হয়, খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় ফিফা প্রতিশ্রুতিবদ্ধ। খেলোয়াড় ও দর্শকদের যেকোনো ধরনের ঝুঁকি ও চোট থেকে রক্ষা করতেই বোতল নিষিদ্ধ করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, নিরাপত্তার কথা বিবেচনা করে বেশ কয়েকটি ভেন্যুতে আগে থেকেই বাইরের বোতল আনা নিষিদ্ধ ছিল। ফিফা এখন টুর্নামেন্টের সব স্টেডিয়ামেই এই নিয়ম কার্যকর করছে।

স্টেডিয়াম প্রাঙ্গণে কৃত্রিম কুয়াশা তৈরির যন্ত্র, ফ্যান, পানি পানের ব্যবস্থা এবং কুলিং টেন্টের (ঠান্ডা হওয়ার জায়গা) ব্যবস্থা থাকবে উল্লেখ করে ফিফা জানিয়েছে, স্টেডিয়ামের ভেতরে বোতলজাত পানি এমন দামে বিক্রি করা হবে, যা ওই সব ভেন্যুতে আয়োজিত অন্যান্য ইভেন্টে পানির দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এ সময় স্টেডিয়ামগুলোতে দর্শকেরা প্রচণ্ড তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন বলে বিশেষজ্ঞরা সতর্ক করার পরও ফিফা এ নিয়ম পরিবর্তন করল।

ফিফার একজন মুখপাত্র জানান, নিরাপত্তার স্বার্থে এই নিয়ম পরিবর্তন করা হয়েছে। বিশ্বকাপের বেশ কয়েকটি ভেন্যুতে আগে থেকেই পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল।

এসি/আপ্র/০৪/০৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশ ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
৩০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দ...

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে!
৩০ সেপ্টেম্বর ২০২৬

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে!

বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচ খেলবেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। তার বিদায়...

জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল
২৯ সেপ্টেম্বর ২০২৬

বিরতির পর ব্রাজিলের খেলায় বেশ উন্নতি হলো, বিশেষ করে আক্রমণে। ফলও পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ...

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ফিফা সভাপতি
২৯ সেপ্টেম্বর ২০২৬

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ফিফা সভাপতি

সদস্য সংস্থাগুলোকে লাল লাখ মার্কিন ডলার বিতরণের বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই