গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

ম্যাচসেরা লিটন, সিরিজসেরা মুশফিক

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:১৯ পিএম, ২০ মে ২০২৬ | আপডেট: ১৯:২৫ এএম ২০২৬
ম্যাচসেরা লিটন, সিরিজসেরা মুশফিক
ছবি

ছবি সংগৃহীত

প্রথম ইনিংসে ১১৬ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। ধুঁকতে থাকা সেই দলকে টেনে তোলেন লিটন দাস। লোয়ার অর্ডারদের নিয়ে করেন দুর্দান্ত এক লড়াই। লিটনের মহাকাব্যিক এক সেঞ্চুরিতে ভর করেই ২৭৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

১৫৯ বলে ১৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ১২৬ রানের ইনিংস খেলেন লিটন। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসেও গুরুত্বপূর্ণ ৬৯ রান আসে লিটনের ব্যাট থেকে।

দুই ইনিংসেই ব্যাট হাতে অবদান রাখা লিটন উইকেটের পেছনে গ্লাভস পরে নিয়েছেন ৪টি ক্যাচও। সবমিলিয়ে সিলেট টেস্টে পাকিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশ করার নায়ক লিটন। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তারই হাতে।

এদিকে সিরিজসেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৫৯ রানের ইনিংস খেলেন তিনি। ২৩৩ বলের ইনিংসে ছিল ১২টি চার আর ১টি ছক্কা।

মিরপুরে প্রথম টেস্টেও একটি হাফসেঞ্চুরি ছিল মুশফিকের। দুই টেস্ট মিলিয়ে তার ব্যাট থেকে আসে ২৫৩ রান।

এসি/আপ্র/২০/০৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বিদায়ী ম্যাচে মেসির গোল, ৩-০ জিতল আর্জেন্টিনা
০৭ অক্টোবর ২০২৬

বিদায়ী ম্যাচে মেসির গোল, ৩-০ জিতল আর্জেন্টিনা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলতে নেমে অ...

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি
০৬ অক্টোবর ২০২৬

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি

রোজারিওর ছোট্ট শহর থেকে শুরু। এরপর ফুটবলকে সঙ্গী করে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। একসময় যে ছেলেটি স্বপ্ন দ...

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি
০৬ অক্টোবর ২০২৬

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি

আত্মবিশ্বাসী শুরু করেও পিছিয়ে পড়ল তুরস্ক। দ্বিতীয়ার্ধে সমতা টেনে প্রথম পয়েন্ট পাওয়ার আশা জাগাল তারা।...

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স
০৬ অক্টোবর ২০২৬

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখাল ফ্রান্স। তবে আচমকা গোল করে এগিয়ে গেল বেলজিয়াম। জাগাল ফরাসিদের বিপক্ষে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই