গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৮ মে ২০২৬

মেনু

বিসিবি নির্বাচন: কাউন্সিলর হলেন মাহমুদউল্লাহ-লিপু-সুজন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:২১ পিএম, ১৭ মে ২০২৬ | আপডেট: ১০:২৬ এএম ২০২৬
বিসিবি নির্বাচন: কাউন্সিলর হলেন মাহমুদউল্লাহ-লিপু-সুজন
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। 

 

শনিবার ঘোষিত হয়েছে বিসিবি নির্বাচনের তফসিল। তফসিল অনুযায়ী, আজ বিকেল ৪টায় ঘোষিত হবে খসড়া ভোটার তালিকা। গত শনিবার বিকেল ৫টা পর্যন্ত কাউন্সিলরশিপের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের মধ্যে ১৯২ জন কাউন্সিলর পদের বিপরীতে ১৮৪টি কাউন্সিলরশিপ জমা পড়েছে। 

বাকি ৮টি সংস্থা ও জেলা থেকে কোনো নাম আসেনি। যেসব জেলা ও সংস্থা থেকে এবার কাউন্সিলরশিপের নাম জমা পড়েনি, তার মধ্যে রয়েছে— কুমিল্লা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম এবং নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা। এ ছাড়া কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি থেকেও কোনো প্রতিনিধি বা কাউন্সিলরের নাম পাঠানো হয়নি। 

বিসিবির প্রকাশিত কাউন্সিল তালিকায় সবচেয়ে বড় চমক বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর না থাকা। ঢাকার শীর্ষ ক্লাবগুলোর কাউন্সিলর তালিকায় নাম বিগত বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, ইফতেখার রহমান মিঠু, মাহবুব আনাম, ইশতিয়াক সাদেক এবং লোকমান হোসেন। 

কাউন্সিলরশিপ না পাওয়ায় স্বাভাবিকভাবেই এবারের পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিতে পারছেন না তারা। তবে চমক রয়েছে আরও। জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ সাবেক অধিনায়কদের কোটায় সরাসরি কাউন্সিলর হয়েছেন। 

কাউন্সিল হয়েছেন সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এছাড়া নাজমুল হাসান পাপনেরর বোর্ডের গুরুত্বপ্র্ণূ সদস্য খালেদ মাহমুদ সুজন।


প্রতিবারের ন্যায় এবারও ৩ ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন। 

এছাড়া ক্যাটাগরি-৩ অর্থ্যাৎ (শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, সরকারি/বেসরকারি সংস্থা এবং সাবেক ক্রিকেটার বা অধিনায়কদের নিয়ে গঠিত) ক্যাটাগরি থেকে বিসিবির ১ জন পরিচালক নির্বাচিত হন।  (সোমবার) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ঘোষিত ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ৷ আপত্তির ওপর শুনানি হবে ১৯ মে। 

একইদিন চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হবে। আগামী ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের রিটার্নিং অফিসারের কার্যালয়ে ২০ হাজার টাকা (অফেরতযোগ্য) মূল্যে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। মনোনয়ন জমা নেওয়া হবে ২১ ও ২২ মে। যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে প্রাথমিক তালিকা। ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নের ওপর আপিল গ্রহণ করা হবে এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে শুনানি সম্পন্ন করা হবে। সবশেষে পোস্টাল ও ই-ভোটের জন্য আবেদন করা যাবে ২৫ মে রাত ১২টা পর্যন্ত। এসব ভোট গ্রহণ চলবে ১ থেকে ৬ জুন পর্যন্ত। তবে ৭ জুন দুপুর ১টার পর আর কোনো পোস্টাল বা ই-ভোট গ্রহণ করা হবে না। এরপরই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।
 

কে কোন জায়গা থেকে কাউন্সিলর হয়েছেন:


ক্যাটাগরি-১’ (বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা):  বিভাগী ও জেলা ক্রীড়া সংস্থা থেকে ৬৬ জন কাউন্সিলর হয়েছেন। তার মধ্য বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থা থেকে ৭ জন এবং বাকি ৫৯ জন জেলা ক্রীড়া সংস্থা থেকে। সবেচেয়ে বেশি ১৫ জন কাউন্সিল হয়েছেন ঢাকা বিভাগ থেকে। সিলেট বিভাগ থেকে তিনজন, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে ১০জন, বরিশাল ও রংপুর  বিভাগ থেকে ৬ জন, রাজশাহী বিভাগ থেকে ৮ জন কাউন্সিলর হয়েছেন।


বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিরররা (ক্যাটাগরি-১): সাইদ বিন জামান (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা), শহিদুর রহমান (চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা), আমিনুল হক দেওয়ান (রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা), শামসুজ্জামান সামু (রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা), শফিকুল ইসলাম (খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা), মিজানুর রহমান (বরিশাল বিভাগীয় সংস্থা), কাইয়ুম চৌধুরী (সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা)


ঢাকার বিভিন্ন ক্লাব থেকে (ক্যাটাগরি-২, ৭৬জন) : আবাহনী লিমিটেড থেকে ফাহিম সিনহা, মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে মাসুদুজ্জামান, লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে লুৎফর রহমান বাদল, প্রাইম ব্যাংক থেকে তানজিল চৌধুরী, বসুন্ধরা স্ট্রাইকার্স থেকে তাসভির উল ইসলাম, ব্রাদার্স ইউনিয়ন থেকে ইশরাক হোসেন, পারটেক্স স্পোর্টিং ক্লাব থেকে আজিজ আল কায়সার এবং সিটি ক্লাব থেকে মইনুল হক মইন। এ ছাড়া ওল্ড ডিওএইচএস থেকে তামিম ইকবাল ও ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাব থেকে শানিয়ান তানিম, আজাদ স্পোর্টিং ক্লাব থেকে মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্স থেকে ইসরাফিল খসরু এবং ফায়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব থেকে সাঈদ ইব্রাহিম আহমেদ কাউন্সিলর হয়েছেন।
ক্যাটাগরি ৩ (শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, সরকারি/বেসরকারি সংস্থা) এবং সাবেক ক্রিকেটার বা অধিনায়কদের নিয়ে গঠিত ক্যাটাগরি:  সাবেক অধিনায়ক ক্যাটাগরি (ক্যাটাগরি ‘সি’): সাবেক অধিনায়কদের মধ্য থেকে কাউন্সিলর হয়েছেন শফিকুল হক, গাজী আশরাফ হোসেন লিপু, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন এবং মাহমুদউল্লাহ রিয়াদ।


সাবেক খেলোয়াড় ক্যাটাগরি (ক্যাটাগরি ‘সি’): নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরী, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, মাজহার উদ্দিন, শামসুর রহমান শুভ, নাজিম উদ্দিন, নাফিস ইকবাল খান ও তালহা জুবায়ের। জাতীয় ক্রীড়া পরিষদ (ক্যাটাগরি ‘সি’) কোটা: কবির খান, রুহুল আমিন, সরফরাজ আহমেদ, সালাউদ্দিন হায়দার এবং জাহিদ পারভেজ চৌধুরী। বিশ্ববিদ্যালয় কোটা (ক্যাটাগরি ‘সি’): ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহাদাত হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দেবব্রত পাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সিরাজউদ্দিন আলমগীর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জাহিদ হোসেন।

 

ডিসি/আপ্র/১৭/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেসি জাদুতে মায়ামির ঐতিহাসিক জয়
১৮ মে ২০২৬

মেসি জাদুতে মায়ামির ঐতিহাসিক জয়

এক মাসেরও বেশি সময় ধরে এই দিনটির অপেক্ষায় ছিল ইন্টার মায়ামি ভক্তরা। তাদের নতুন স্টেডিয়ামে চার ম্যাচ...

শেষ বিকালের আক্ষেপ, তবুও দাপট বাংলাদেশের
১৭ মে ২০২৬

শেষ বিকালের আক্ষেপ, তবুও দাপট বাংলাদেশের

দিনের খেলা তখন শেষ হওয়ার অপেক্ষা। বাকি স্রেফ তিনটি ডেলিভারি। কিন্তু মুমিনুল পারলেন না পার করতে। খুরর...

ইমরানই দ্রুততম মানব, দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার শিরিনের
১৭ মে ২০২৬

ইমরানই দ্রুততম মানব, দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার শিরিনের

জাতীয় অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে দেশের দ্রুততম মানবের খেতাব ধরে রেখেছেন বাংলাদেশ...

বিশ্বকাপের প্রস্তুতি নিতে তুরস্কের পথে ইরান
১৭ মে ২০২৬

বিশ্বকাপের প্রস্তুতি নিতে তুরস্কের পথে ইরান

২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে আগামীকাল সোমবার তুরস্কের উদ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই