গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মিরপুর স্টেডিয়ামকে ঢেলে সাজানোর ঘোষণা তামিমের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:০৯ এএম ২০২৬
মিরপুর স্টেডিয়ামকে ঢেলে সাজানোর ঘোষণা তামিমের
ছবি

ছবি সংগৃহীত

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন, দর্শক-সুবিধা বৃদ্ধি এবং দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এই পরিকল্পনার অংশ হিসেবে স্টেডিয়ামের ছাউনিতে সোলার সিস্টেম স্থাপনের প্রাথমিক ভাবনা চলছে বলে জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার মিরপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, পরিবেশ রক্ষা এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। 

পাশাপাশি দর্শকদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে নতুন করে শেড বসানোর পরিকল্পনাও রয়েছে। তামিম বলেন, ‘আমাদের স্টেডিয়ামের বিশেষ করে যেখানে স্কোরবোর্ড আছে সেখানে কোনো শেড নেই। 

প্রতিটা খেলায় যদি দেখেন এখানে টিকিটের দাম থাকে কম, এখানেই সবচেয়ে বেশি দর্শক আসে। এই গরমে তারা প্রচণ্ড কষ্ট পায়। আমরা সবাই রাজি হয়েছি কেনোপি সেটআপ করে দেবো প্রায় ২৭ হাজার স্কয়ার ফিটের মতো।’


স্টেডিয়াম উন্নয়নের পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো নিয়েও বড় পরিবর্তনের কথা বলেন তামিম। তার মতে, খেলোয়াড়দের সুযোগ সীমিত হওয়ায় নতুন প্রতিভা উঠে আসার পথ বাধাগ্রস্ত হচ্ছে। 

তিনি বলেন, ‘আপনারা যদি বাংলাদেশের ক্রিকেটের ডিজাইনটা দেখেন তবে দেখবেন নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড়দের জন্যই আমাদের বেশিরভাগ ক্রিকেট। 

যারা জাতীয় দলে খেলে তারাই বিপিএল, বিসিএল, এনসিএল, এনসিএল টি-টোয়েন্টিতে খেলে। একটা নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড়রা ৫-৬টা টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে।’  

তামিম আরও বলেন, ‘কিন্তু যারা তৃতীয়, দ্বিতীয় বা প্রথম বিভাগ খেলে তাদের জন্য লিগ ছাড়া আর কোনো খেলা নাই। এই কারণ আমাদের ক্রিকেটীয় ইতিহাসে এমন কাহিনী খুব নেই যে দ্বিতীয় বা তৃতীয় বিভাগ থেকে জাতীয় দলে আসছে। 

কারণ আমরা ওই প্লাটফর্মটা কোনো সময়ই তৈরি করে দিতে পারিনি।’ 

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির কাঠামোতে নতুনভাবে প্রথম ও দ্বিতীয় একাদশ ব্যবস্থাও চালুর কথা ভাবা হচ্ছে, যাতে আরও বেশি খেলোয়াড় প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পান এবং ভবিষ্যতে জাতীয় দলের জন্য বিকল্প তৈরি হয়।

 

ডিসি/আপ্র/৩০/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশ ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
৩০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দ...

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে!
৩০ সেপ্টেম্বর ২০২৬

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে!

বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচ খেলবেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। তার বিদায়...

জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল
২৯ সেপ্টেম্বর ২০২৬

জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল

বিরতির পর ব্রাজিলের খেলায় বেশ উন্নতি হলো, বিশেষ করে আক্রমণে। ফলও পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ...

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ফিফা সভাপতি
২৯ সেপ্টেম্বর ২০২৬

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ফিফা সভাপতি

সদস্য সংস্থাগুলোকে লাল লাখ মার্কিন ডলার বিতরণের বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই