গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৯:৫৩ এএম ২০২৬
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ
ছবি

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। অপেক্ষা ছিল গ্রুপসেরা হয়ে, নাকি রানার্সআপ হয়ে শেষ চারে যাবেন আজিজুল হাকিম তামিমের দল।


সেই অপেক্ষার পালা শেষ হয়েছে। আজ ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।


৩৯ রানের জয় পাওয়া যুবাদের শেষ চারে প্রতিপক্ষ পাকিস্তান। অন্য সেমিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের সেরা ভারত। আগামী ১৯ ডিসেম্বর হবে দুটিই ম্যাচই।

জয়টা অবশ্য আরো বড় হতে পারত।


যদি নবম উইকেটে ৫৬ রানের জুটি না গড়তেন আদহাম হিলমি ও রসিত নিমসারা। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ১৮৬ রানে অলআউট করে বাংলাদেশ। এতে ২২৬ রানের লক্ষ্য দিয়ে ৩৯ রানের জয় পায় বাংলাদেশ। ইকবাল হোসেন ইমনের পেস এবং সামিউন বশিরের স্পিন জাদুতে দলীয় ৪৪ রানে ৪ উইকেট তুলে নেয় আজিজুল তামিমের নেতৃত্বাধীন দল। উইকেট ভাগাভাগি করে নেন দুই সতীর্থ।


শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংস পরে গুঁড়িয়ে দেন শাহরিয়ার আহমেদ। বাঁহাতি স্পিনে লঙ্কানদের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ব্যাটারকে আউট করেন তিনি। শেষ দিকে আদহাম হিলমি ৩৯ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমিয়েছেন। সর্বোচ্চ ৪১ রান করেছেন চামিকা হিনাতিগালা।


৩টি করে উইকেট নিয়েছেন ইমন-সামিউন। টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুর পরেও ২২৫ রানে অলআউট হয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৮৪ রান যোগ করেছিলেন জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ওপেনার রিফাতের ৩৬ রানের বিপরীতে সর্বোচ্চ ৪৯ রান করেন জাওয়াদ। তাদের মতো সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি আজিজুল তামিম ও কালাম সিদ্দিকী।


সিদ্দিকীর ৩২ রানের বিপরীতে ২৯ রান করেন অধিনায়ক আজিজুল তামিম। তবে মাঝে ২২ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। শেষ দিকে ফরিদ হাসান ২৯ রানের ইনিংস খেলে বাংলাদেশকে দুইশোর্ধ্ব সংগ্রহ এনে দেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ ‍উইকেট নিয়েছেন কাভিঝা গামেজ।


ওআ/আপ্র/১৭/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ
০৪ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ

এশিয়ান শ্রেষ্ঠত্বের ১৬ দিনের লড়াই শেষ হলো। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল আইচি-নাগোয়া এশিয়ান...

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি
০৪ অক্টোবর ২০২৬

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি

আর স্রেফ একটা ম্যাচ। এরপরেই জাতীয় দলে শেষ হয়ে যাবে লিওনেল মেসির উত্থান-পতনে ভরা নাটকীয় অধ্যায়। সেই ম...

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা
০৪ অক্টোবর ২০২৬

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

ম্যাচ রেফারির হিসেবে ক্যারিয়ার শুরুর লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের পেসার ক...

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

মাত্র কয়েকদিন আগে ১৭ বছর পূর্ণ হয়েছে কাভান সুলিভানের। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার বেশকিছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে