গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

পিএসএলে ডাক পেলেন শরিফুল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ১২:০৭ এএম ২০২৬
পিএসএলে ডাক পেলেন শরিফুল
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর ঘিরে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি এবার আরও জমজমাট হতে যাচ্ছে। ইতোমধ্যে সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। 

নিলামের মাধ্যমে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা এবং পারভেজ হোসেন ইমন।  এবার সেই তালিকায় নতুন সংযোজন শরিফুল ইসলাম। 

প্রথমবারের মতো পিএসএলে সুযোগ পাওয়া এই বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। সবকিছু ঠিক থাকলে একই দলে নাহিদ রানার সঙ্গে খেলতে দেখা যাবে শরিফুলকে।


নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে শরিফুলকে স্বাগত জানিয়ে পেশোয়ার জালমি লিখেছে, ‘ইয়েলো স্টর্ম আপনার আগমনে আরও শক্তিশালী হলো! বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এখন হলুদ জার্সিতে পিএসএলে ঝড় তুলতে প্রস্তুত। 

গতি, উইকেট নেওয়ার ক্ষমতা আর দারুণ এনার্জি নিয়ে জালমি পরিবারে আপনাকে স্বাগতম। আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে পিএসএলের একাদশ আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে লাহোর কালান্দার্স, যেখানে খেলার সম্ভাবনা রয়েছে মোস্তাফিজ ও ইমনের।

 অন্যদিকে ২৮ মার্চ প্রথম ম্যাচ খেলবেন রিশাদ, নাহিদ ও শরিফুল। সূচি অনুযায়ী, পেশোয়ার জালমি মুখোমুখি হবে রাওয়ালপিন্ডির।

 

ডিসি/আপ্র/১৭/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি
০৬ অক্টোবর ২০২৬

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি

রোজারিওর ছোট্ট শহর থেকে শুরু। এরপর ফুটবলকে সঙ্গী করে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। একসময় যে ছেলেটি স্বপ্ন দ...

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি
০৬ অক্টোবর ২০২৬

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি

আত্মবিশ্বাসী শুরু করেও পিছিয়ে পড়ল তুরস্ক। দ্বিতীয়ার্ধে সমতা টেনে প্রথম পয়েন্ট পাওয়ার আশা জাগাল তারা।...

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স
০৬ অক্টোবর ২০২৬

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখাল ফ্রান্স। তবে আচমকা গোল করে এগিয়ে গেল বেলজিয়াম। জাগাল ফরাসিদের বিপক্ষে...

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক
০৬ অক্টোবর ২০২৬

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেতানো অধিনায়ক হারমানপ্রীত কৌর পদত্যাগ করেছেন। তিন ফর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই