গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

এভাবে হেরে ‘বিব্রত ও ভীষণ হতাশ’ দক্ষিণ আফ্রিকা অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬ পিএম, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ০১:২৩ এএম ২০২৬
এভাবে হেরে ‘বিব্রত ও ভীষণ হতাশ’ দক্ষিণ আফ্রিকা অধিনায়ক
ছবি

ছবি সংগৃহীত

আসরের সবচেয়ে ধারাবাহিক দল, সাত ম্যাচের সবকটিতে জয়, সব মিলিয়ে ফেভারিট হিসেবেই সেমি-ফাইনালে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। কিন্তু নিউ জিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। বিশাল হারে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পর দলটির অধিনায়ক এইডেন মার্করাম বললেন, এভাবে হেরে বিব্রত বোধ করছেন তিনি। 

 

প্রথম সেমি-ফাইনালে বুধবার দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে নিউ জিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে ফিন অ্যালেনের বিস্ফোরক সেঞ্চুরিতে ১৬৯ রানের লক্ষ্য কিউইরা পেরিয়ে যায় স্রেফ ১২.৫ ওভারে। ম্যাচে নাস্তানাবুদ হওয়ার হতাশা পুরস্কার বিতরণী আয়োজনে লুকাননি গত আসরে দলকে ফাইনালে তোলা অধিনায়ক মার্করাম।


“হ্যাঁ, ভীষণ হতাশ। অনেক বড় (পরাজয়), বলব না অপমানজনক, তবে সেই অনুভূতিই হচ্ছে। এই কারণেই আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য দল হিসেবে আরও ভালো হতে হবে।” 

আসরে আগের সাত ম্যাচের পাঁচটি দক্ষিণ আফ্রিকা খেলেছিল আহমেদাবাদে, দুটি দিল্লিতে। ইডেনে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই জোড়া ধাক্কা খায় তারা। এক পর্যায়ে ৭৭ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। প্রথম ছয় জনের মধ্যে ত্রিশ ছুঁতে পারেন শুধু একজন। 

সাত নম্বরে মার্কো ইয়ানসেনের ৩০ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে কোনোমতে ১৬৯ পর্যন্ত যেতে পারে গতবারের রানার্সআপরা। শিশিরের কারণে পরে ব্যাটিং অনেক সহজ হয়ে আসে। দক্ষিণ আফ্রিকার বোলাররা লড়াই জমাতেই পারেননি। ১৯০ রান হলে লড়াইটা জমত বলে মনে করেন মার্করাম। ম্যাচের ফল নিয়ে হতাশ হলেও দল নিয়ে তিনি গর্বিত। 

“আমরা আশা করেছিলাম, উইকেট ভালোই হবে। দেখে বেশ ভালো লাগছিল। তাই ব্যাট হাতে একটু দ্রুত মানিয়ে নেওয়া, একটু পুরোনো ধাঁচের ব্যাটিংয়ে ফিরে যাওয়া, থিতু হওয়া এবং ১৯০ রানে পৌঁছানোর চেষ্টা করা, এসব হলে হয়তো ম্যাচে থাকা যেত। অবশ্যই ফল নিয়ে হতাশ। কিন্তু এই দল নিয়ে আমি গর্বিত। 

তারা এই প্রতিযোগিতা জুড়ে সত্যিই ভালো ক্রিকেট খেলেছে। এটা দুর্ভাগ্যজনক একটা সন্ধ্যা।”

 

ডিসি/আপ্র/ ৫/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ
০৪ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ

এশিয়ান শ্রেষ্ঠত্বের ১৬ দিনের লড়াই শেষ হলো। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল আইচি-নাগোয়া এশিয়ান...

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি
০৪ অক্টোবর ২০২৬

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি

আর স্রেফ একটা ম্যাচ। এরপরেই জাতীয় দলে শেষ হয়ে যাবে লিওনেল মেসির উত্থান-পতনে ভরা নাটকীয় অধ্যায়। সেই ম...

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা
০৪ অক্টোবর ২০২৬

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

ম্যাচ রেফারির হিসেবে ক্যারিয়ার শুরুর লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের পেসার ক...

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

মাত্র কয়েকদিন আগে ১৭ বছর পূর্ণ হয়েছে কাভান সুলিভানের। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার বেশকিছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে