গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

ক্রিকেটারদের ‘বলির পাঁঠা’ না বানিয়ে নির্বাচকদের দ্বিগুণ জরিমানা করতে বললেন আমির

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩ পিএম, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ২৩:২৬ এএম ২০২৬
ক্রিকেটারদের ‘বলির পাঁঠা’ না বানিয়ে নির্বাচকদের দ্বিগুণ জরিমানা করতে বললেন আমির
ছবি

ছবি সংগৃহীত

মাঠে পারফরম্যান্স করার দায়িত্ব ক্রিকেটারদের, কিন্তু দল বাছাইয়ের কাজটা তো করেন নির্বাচকরা। একাদশ বাছাই, পরিকল্পনা সাজায় টিম ম্যানেজমেন্ট। তাহলে ব্যর্থতার দায় কেন শুধু ক্রিকেটারদের? 

প্রশ্নটি তুলেছেন মোহাম্মাদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের মতে, জরিমান করতে হলে সবাইকে করা উচিত। ক্রিকেটারদের জরিমানার খবর পাকিস্তান ক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠতে না পারা দলটির প্রত্যেক ক্রিকেটারকে নাকি ৫০ লাখ রুপি করে অর্থদণ্ড দেওয়া হয়েছে, এমন খবর বেরিয়েছে। 

পারফরম্যান্সের জন্য ক্রিকেটারদের জরিমানা করার নজির বিরল। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ছড়িয়ে পড়া জরিমানার খবরটি নিয়ে চলছে তুমুল চর্চা। 

ক্রিকেটারদের জরিমানা করার বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ ঝরে আমিরের কণ্ঠে। পাকিস্তানের টিভি শো ‘হারনা মানা হ্যায়’তে তিনি বলেন, শুধু ক্রিকেটারদের বলির পাঁঠা না বানিয়ে সবাইকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। 

“জরিমানাই যদি সমাধান হয়, তাহলে নির্বাচক থেকে শুরু করে প্রশাসন, সবার ওপর এটা প্রয়োগ করুন। ক্রিকেটাররা তো বন্দুক ধরে বলেনি যে, আমাদের দলে নাও। ভুল কম্বিনেশনের জন্য নির্বাচকদের জবাবদিহিতার আওতায় আনুন। তাদের জরিমানা দ্বিগুণ করুন। ক্রিকেটারদের বলির পাঁঠা বানানো বন্ধ করুন। এটা প্রকৃত সমাধান নয়। সব সময় কেন ক্রিকেটাররাই ভুগবে?”


দল ব্যর্থ হলেও বিশ্বকাপে রান ও সেঞ্চুরির রেকর্ড গড়েন সাহিবজাদা ফারহান। সবশেষ ম্যাচে চমৎকার একটি ইনিংস খেলেন ফাখার জামান। তাদেরও কি জরিমানা হবে? প্রশ্নটি তুলেছেন আমির। 

“যদি সঠিক কম্বিনেশন বেছে নিতে না পারেন, যারা দল নির্বাচক করেছে এবং যে পরিকল্পনা সাজিয়েছে, তাদের জবাব দিতে হবে। আপনি ফাখার জামানকে জরিমানা করবেন, যে কিনা কেবল দুটি ম্যাচ খেলেছে? সাহিবজাদা ফারহানের ক্ষেত্রে কি হবে?” জরিমানাকে কোনো ধরনের শাস্তিই মনে করেন না আমির। 

অর্থদণ্ড দিয়ে সমাধানও আনা যাবে বলে মনে হয় না তার। সাবেক ক্রিকেটারের মতে, ব্যর্থ ক্রিকেটারদের দলে না বয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে পাঠানো উচিত পিসিবির। “জরিমানা কোনো সমাধান নয়। 

আমি শুরু থেকে বলছি, ঘরোয়া ক্রিকেটে বিনিয়োগ করুন। সেখান থেকে মানসম্মত ক্রিকেটার পাবেন। যদি কারো ওপর ক্ষুব্ধ হন, তাকে জরিমানা না করে দল থেকে বাদ দেন, ঘরোয়া ক্রিকেটে টানা দুই বছর পারফর্ম করতে বলুন। খেলোয়াড়দের জন্য সবচেয়ে বড় শাস্তি দল থেকে বাদ পড়া।”

 

ডিসি/ আপ্র/ ৩/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি
০৬ অক্টোবর ২০২৬

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি

রোজারিওর ছোট্ট শহর থেকে শুরু। এরপর ফুটবলকে সঙ্গী করে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। একসময় যে ছেলেটি স্বপ্ন দ...

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি
০৬ অক্টোবর ২০২৬

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি

আত্মবিশ্বাসী শুরু করেও পিছিয়ে পড়ল তুরস্ক। দ্বিতীয়ার্ধে সমতা টেনে প্রথম পয়েন্ট পাওয়ার আশা জাগাল তারা।...

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স
০৬ অক্টোবর ২০২৬

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখাল ফ্রান্স। তবে আচমকা গোল করে এগিয়ে গেল বেলজিয়াম। জাগাল ফরাসিদের বিপক্ষে...

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক
০৬ অক্টোবর ২০২৬

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেতানো অধিনায়ক হারমানপ্রীত কৌর পদত্যাগ করেছেন। তিন ফর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই