গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

পিএসএলের দামি ১০ ক্রিকেটারের তালিকায় মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:২৫ এএম ২০২৬
পিএসএলের দামি ১০ ক্রিকেটারের তালিকায় মুস্তাফিজ
ছবি

ছবি সংগৃহীত

আগামী ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। তার আগে গত বুধবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে পিএসএলের নিলাম।

 

 যেখানে বিক্রি হয়েছেন ১০৩ ক্রিকেটার। তবে রিটেইন ও সরাসরি চুক্তিসহ এবার দল পেয়েছেন মোট ১৪১ জন ক্রিকেটার। 

পিএসএলের এবারের আসরে সবচেয়ে দামি ক্রিকেটারের তকমা নিয়ে মাঠে নামবেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ককে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে শিয়ালকোট স্ট্যালিয়ন্স। স্মিথকে পেতে তাদের খরচ করতে হয়েছে ১৪ কোটি পাকিস্তানি রুপি। যা এবারের আসরে রেকর্ড দাম।


দামি ক্রিকেটারের তালিকায় দুইয়ে আছেন নাসিম শাহ। ৮.৬৫ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ৮.৫ কোটিতে ফাহিম আশরাফকে দলে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। ৮ কোটির বেশি দাম পেয়েছেন ড্যারিল মিচেলও। 

এই কিউই অলরাউন্ডারকে পেতে ৮.০৫ কোটি পাকিস্তানি রুপি খরচ করেছে রাওয়ালপিন্ডি। এই তালিকায় পাঁচে আছেন ফখর জামান। অভিজ্ঞ এই ওপেনারকে ৭.৯৫ কোটিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। 

এরপর আছেন যথাক্রমে ডেভিড ওয়ার্নার (৭.৯ কোটি), হারিস রউফ (৭.৬ কোটি), মার্ক চ্যাপম্যান (৭ কোটি), খাজা নাফে (৬.৫ কোটি), মঈন আলি (৬.৪৪ কোটি)। সেরা দশের শেষ নামটি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের। বাঁহাতি এই পেসারকে ৬.৪৪ কোটি পাকিস্তানি রুপিতে দলে ভিড়িয়েছে লাহোর।

 

 

ডিসি/আপ্র/১২/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি
০৬ অক্টোবর ২০২৬

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি

রোজারিওর ছোট্ট শহর থেকে শুরু। এরপর ফুটবলকে সঙ্গী করে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। একসময় যে ছেলেটি স্বপ্ন দ...

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি
০৬ অক্টোবর ২০২৬

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি

আত্মবিশ্বাসী শুরু করেও পিছিয়ে পড়ল তুরস্ক। দ্বিতীয়ার্ধে সমতা টেনে প্রথম পয়েন্ট পাওয়ার আশা জাগাল তারা।...

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স
০৬ অক্টোবর ২০২৬

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখাল ফ্রান্স। তবে আচমকা গোল করে এগিয়ে গেল বেলজিয়াম। জাগাল ফরাসিদের বিপক্ষে...

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক
০৬ অক্টোবর ২০২৬

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেতানো অধিনায়ক হারমানপ্রীত কৌর পদত্যাগ করেছেন। তিন ফর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই