গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মেনু

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

ইংল্যান্ডকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন ভারতের যুবারা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:৫০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:৩১ এএম ২০২৬
ইংল্যান্ডকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন ভারতের যুবারা
ছবি

ছবি সংগৃহীত

বৈভব সূর্যবংশির তাণ্ডবে ৪১২ রানের বিশাল লক্ষ্য দেওয়ার পর ভারতের যুবাদের অভিনন্দন জানানো শুরু হয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। শেষ পর্যন্ত বিফলে যায়নি সেই অভিনন্দন। ১০০ রানের ব্যবধানের ইংল্যান্ডের যুবাদের হারিয়ে ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) হারারের স্পোর্টস গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক আয়ুশ মহাত্রে। বৈভব সূর্যবংশির ৮০ বলে ১৭৫ রানের ইনিংসে ৪১১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আসরের সবচেয়ে সফল দলটি। বিস্ময়বালক সূর্য গড়েন মাত্র ১৪ বছর বয়সে আইসিসির ৫০ ওভারের টুর্নামেন্টের কোনো ফাইনালে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড।

লক্ষ্য তাড়া করতে নেমে ৩১১ রান পর্যন্ত করতে পেরেছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। লক্ষ্যটা অতিমাত্রায় বড় হয়ে যাওয়ায় বিফলে গেছে ক্যালেব ফ্যালকনারের ৬৭ বলে ১১৫ রানের ঝোড়ো ইনিংস। চেষ্টা চালিয়েও সফল হতে পারেননি তিনি। সবশেষ ব্যাটার হিসেবে তাকে ফিরিয়েই চ্যাম্পিয়ন হয় ভারত।

৬৬ ও ৪৫ মাঝারি মানের ইনিংস খেলেন বেন ডওকিন্স ও বেন মায়েস। অধিনায়ক থমাস রেউ ৩১ ও ২৮ রান আসে জেমস মিন্টোর ব্যাট থেকে।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন অ্যাম্ব্রিশ। দুটি করে পেয়েছেন দিপেশ ও কনিষ্ক। সমান একটি করে খিলান ও আয়ুশ। এর আগে, ফাইনালে আগে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ডের যুবাদের বোলারদের বেধড়ক পিটিয়ে খেললেন ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী এক ইনিংস। তার গড়ে দেওয়া ভিতে ৫০ ওভার ব্যাটিং করে ভারতের যুবাদের সংগ্রহ ৪১১ রান। তবে ভারতের শুরুটা ছিল নড়বড়ে। দলীয় ২০ রানে আউট হন ওপেনার অ্যারন জর্জ (৯)। এরপর অধিনায়ক আয়ুশ মহাত্রের সঙ্গে সূর্য জুটি গড়েন ১৪২ রানের। দলীয় ১৬২ রানে আয়ুশ ৫৩ রান করে ফিরলে ভাঙে জুটি।
অধিনায়কের বিদায়ের পরপরই ৫৫ বলে সেঞ্চুরি আদায় করে নেন সূর্যবংশি। ইংল্যান্ডের বোলারদের পিটিয়ে পার করেন নিজের ব্যক্তিগত দেড়শো রানও। দলীয় ২৫১ রানে সূর্য আউট হওয়ার আগে খেলেন ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী এক ইনিংস ১৫ চার ও ১৫ ছক্কায়।
সূর্যের তাণ্ডবে ১৩.২ ওভারে দলীয় ১০০ রান পূর্ণ করে। এরপর মাত্র ২১.৪ ওভারে দুশো রান ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার ব্যাটিং করে ভারতের যুবারা দাঁড় করায় ৪১১ রানের বিশাল সংগ্রহ। বাকি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪০ রান করেন অভিজ্ঞান কুণ্ডু। ২০ বলে ৩৭ রান করে অপরাজিত ছিলেন কনিষ্ক চৌহান। ৩২ ও ৩০ রান আসে ত্রিবেদি ও মালহোতরার ব্যাট থেকে।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন জেমস মিন্টো। সমান দুটি করে সেবাস্টিয়ান মরগ্যান ও অ্যালেক্স গ্রিন। একটি উইকেট পেয়েছেণ ম্যানি লামসডেন।

সানা/আপ্র/৬/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তুর্কি রাজনীতিকের দাবি ‘রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন’
১৯ আগস্ট ২০২৬

তুর্কি রাজনীতিকের দাবি ‘রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন’

ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যার...

ড্রয়ের চিন্তা বাদ দিয়ে ডারউইনের ছকেই বাংলাদেশকে খেলার পরামর্শ ডোনাল্ডের
১৯ আগস্ট ২০২৬

ড্রয়ের চিন্তা বাদ দিয়ে ডারউইনের ছকেই বাংলাদেশকে খেলার পরামর্শ ডোনাল্ডের

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ড্রয়ের চিন্তা না করে ডারউইনে যে পরিকল্পনায় বাংলাদেশ খেলেছে, সেটি...

২০ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ
১৯ আগস্ট ২০২৬

২০ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ

দীর্ঘ অচলাবস্থার অবসান

বাংলাদেশকে ২৩ বছর না ডেকে ভুল করেছিল অস্ট্রেলিয়া: ম্যাকগ্রা
১৯ আগস্ট ২০২৬

বাংলাদেশকে ২৩ বছর না ডেকে ভুল করেছিল অস্ট্রেলিয়া: ম্যাকগ্রা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর প্রশংসা আসছে একের পর এক। এবার বাংলাদেশের পারফরম্যান্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ, সরকারের প্রতি ৫৪ শতাংশ

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনে ৬৬ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রধানমন্ত্রী ভালোভাবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্টির কথা জানিয়েছেন ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ। সরকারের কর্মকাণ্ডকে খারাপ বলেছেন ৩২ দশমিক ৯০ শতাংশ। ডপলার অপিনিয়ন রিসার্চের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই জরিপে সরকারের সঠিক মূল্যায়ন হয়েছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে