গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫১ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৭:২৫ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের
ছবি

ছবি সংগৃহীত

মাত্র কয়েকদিন আগে ১৭ বছর পূর্ণ হয়েছে কাভান সুলিভানের। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার বেশকিছু উল্লেখযোগ্য রেকর্ড গড়ে ফেলেছেন। দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মার্কিন জাতীয় দলের শুরুর একাদশে খেলার কীর্তি গড়েছিলেন আগেই। এবার দেশটির জার্সিতে সবচেয়ে কম বয়সেই আন্তর্জাতিক ম্যাচে গোল করলেন সুলিভান।  আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ (রোববার) সকালে মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। 

 

৬২ মিনিটে তাদের পক্ষে দ্বিতীয় গোলটি করেন কাভান সুলিভান। যদিও তাতে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুল ছিল। সতীর্থকে পাস বাড়িয়েছিলেন তিনি, লম্বা পা বাড়িয়ে সেই বলের নিয়ন্ত্রণ নিয়ে তার মাথার ওপর দিয়ে চিপ শটে জালে জড়ান সুলিভান। 

 

মাত্র ১৭ বছর ৫ দিন বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে গোলটি করলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। এই রেকর্ডটি মাত্র কয়েকদিন আগেই দখলে নিয়েছিলেন কাভান সুলিভানের সতীর্থ ম্যাথিস আলবার্ট। 

চিলির বিপক্ষে গত মঙ্গলবার তিনি ১৭ বছর ১৩১ দিন বয়সে গোল করেছিলেন। ৪ দিনের ব্যবধানে সেই রেকর্ড কেড়ে নিলেন কাভান। এর আগে সাবেক মার্কিন অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিসিচ ১৭ বছর ২৫৩ দিন বয়সে জাতীয় দলে প্রথম গোল করেছিলেন।

 


সর্বকনিষ্ঠ মার্কিন গোলদাতা হওয়ার প্রতিক্রিয়ায় সুলিভান বলেন, ‘এটা অনেকটা স্বপ্নের মতো। 

শুধু গত কয়েক দিন নয়, বরং সারা জীবন ধরেই আমি এই মুহূর্তটির আকাঙ্ক্ষা করেছি। এই উদযাপনের প্রতিটি মুহূর্তই দারুণ। আমার ও আমার পরিবারের জন্য এটি একটি বিশেষ মুহূর্ত। আর সবচেয়ে বড় কথা হলো, দলের জন্য এটি একটি দুর্দান্ত জয় এবং এমন এক পরিবেশে এই জয় পাওয়াটা সত্যিই অসাধারণ।’ 

আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোলের অসাধারণ অনুভূতি জানিয়েছেন ১৭ বছর বয়সী এই মিডফিল্ডার, ‘(গোলের পর) যেন সবকিছু হঠাৎ ঝাপসা হয়ে গেছে। শুধু মনে আছে, বলটা চিপ করেছিলাম। আশা করছিলাম, ক্রসবারে লাগবে না বা ওপর দিয়ে চলে যাবে না। 

 

বলটা যখন আকাশে ছিল, তখন একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। এরপর সবকিছু যেন চোখের পলকে ঘটে গেল।’ মেক্সিকোকে হারানোর পথে ১৮ বছর বয়সী জুলিয়ান হল এবং মালিক টিলম্যান একটি করে গোল করেছেন। 

 

ম্যাচ শেষে কাভান সুলিভানের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো বলেন, ‘সুলিভান একজন যোদ্ধা। এমন খেলোয়াড় খুঁজে পাওয়া কঠিন। সে বল পায়ে অসাধারণ। ওর বল দখলে রাখার যে অসাধারণ দক্ষতা, তা অবিশ্বাস্য। এমন একজন খেলোয়াড় দলে থাকা দারুণ ব্যাপার। যুক্তরাষ্ট্রের জন্য এটি অসাধারণ খবর। 

 

আশা করি, সুলিভান এভাবেই এগিয়ে যাবে এবং আরও উন্নতি করবে।’

ডিসি/আপ্র/৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুই হার ও দুই জয় নিয়ে অনূর্ধ্ব-১৭ বাছাই থেকে বিদায় বাংলাদেশের
২১ নভেম্বর ২০২৬

দুই হার ও দুই জয় নিয়ে অনূর্ধ্ব-১৭ বাছাই থেকে বিদায় বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে শেষ ম্যাচেও হারের তিক্ততা নিয়ে বিদায় নিয়েছে বাংলাদেশ। স...

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
১৯ নভেম্বর ২০২৬

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

 টানা ৪৩ ম্যাচ পর হারের স্বাদ পায় স্পেন। গত ১৬ নভেম্বর ৩-২ ব্যবধানে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।...

টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতলো ইংল্যান্ড
১৯ নভেম্বর ২০২৬

টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতলো ইংল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের শুরুটা ছিল অসাধারণ। অভিষিক্ত মাহলি বিয়ার্ডম্যানের রে...

‘ক্রিকেট মরে যাচ্ছে’, আধুনিক ক্রিকেট নিয়ে ক্ষুব্ধ শোয়েব আখতার
১৯ নভেম্বর ২০২৬

‘ক্রিকেট মরে যাচ্ছে’, আধুনিক ক্রিকেট নিয়ে ক্ষুব্ধ শোয়েব আখতার

ব্যাটারদের আধিপত্য, বোলারদের জন্য নিয়মের পরিবর্তন আর তারকা ক্রিকেটারের অভাবে আধুনিক ক্রিকেটের আকর্ষণ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে