গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারাল পর্তুগাল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৩৮ এএম ২০২৬
রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারাল পর্তুগাল
ছবি

ছবি সংগৃহীত

টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন জোয়াও ফেলিক্স। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর নরওয়েকে সমতায় ফেরান আর্লিং হলান্ড। তবে গোলরক্ষকের মারাত্মক ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান গড়ে দেন গন্সালো রামোস। উয়েফা নেশন্স লিগে জয়ের ধারা ধরে রাখল পর্তুগাল। 

প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের ম্যাচে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে জর্জে জেসুসের দল। 

 

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে পর্তুগাল। ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২২টি শট নেয় নরওয়ে, যার ছয়টি ছিল লক্ষ্যে। পর্তুগালের ১২ শটের চারটি ছিল লক্ষ্যে। ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়ে আসর শুরু করা নরওয়ে এখন ৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুই নম্বরে। 

 

আগের ম্যাচে একাধিক সুবর্ণ সুযোগ নষ্ট করা ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখেই একাদশ সাজান পর্তুগাল কোচ। ৪১ বছর বয়সী তারকার জায়গায় শুরু করেন গন্সালো রামোস। আগের ম্যাচের শুরুর একাদশ থেকেও আরও তিনটি পরিবর্তন আনেন জেসুস।


ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় নরওয়ে। ১৩তম মিনিটে সতীর্থের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে শট নেন হলান্ড। তবে যথেষ্ট জোর না থাকায় কোনোমতে বলটি পা দিয়ে বাইরে পাঠান দিয়োগো কস্তা। 

এর চার মিনিট পরই এগিয়ে যায় পর্তুগাল। বাঁ দিক থেকে পেদ্রো নেতোর পাস ডি-বক্সের মুখে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে বল জালে পাঠান ফেলিক্স। গত সপ্তাহে তার একমাত্র গোলেই ওয়েলসকে হারিয়েছিল পর্তুগাল। 

 

জাতীয় দলের হয়ে আল নাস্র তারকার গোল হলো ১৪টি, ৫৯ ম্যাচে। ২৪তম মিনিটে আবারও ভালো সুযোগ পান হলান্ড। ছয় গজ বক্সের বাইরে বল পেয়ে শট নিলে দারুণ ক্ষিপ্রতায় পা বাড়িয়ে তা আটকে দেন দিয়াস। ১৫ মিনিট পর কর্নার থেকে নরওয়ের রেকর্ড গোলদাতার হেডও ঠেকিয়ে দেন কস্তা।


প্রথমার্ধের ব্যর্থতা কাটিয়ে ৫১তম মিনিটে নরওয়েকে সমতায় ফেরান হলান্ড। মার্টিন ওদেগোরের ফ্রি-কিক ঝাঁপিয়ে আটকালেও দলকে বিপদমুক্ত করতে পারেননি কস্তা। ফিরতি বল ছয় গজ বক্সের মুখে পেয়ে হেডে পাশে বাড়ান পাত্রিক বার্গ। সেখান থেকে আলতো শটে বাকি কাজ সারেন হলান্ড। 

 

গত ম্যাচে ডেনমার্কের বিপক্ষে জোড়া গোল করেছিলেন হলান্ড। জাতীয় দলের হয়ে ৫৭ ম্যাচে তার মোট গোল হলো ৬৫টি। তবে নরওয়ের স্বস্তি তিন মিনিটের বেশি স্থায়ী হয়নি। গোলরক্ষক আরিয়ান হশল নিলাদের অমার্জনীয় ভুলের সুযোগ নিয়ে পর্তুগালকে আবার এগিয়ে দেন রামোস। 

ডি-বক্সের বাইরে থেকে সতীর্থকে দুর্বল পাস দেন নিলাদ। দ্রুত পা বাড়িয়ে বল দখলে নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে শট নেন রামোস। পেছন ফিরে প্রাণপণে ছুটেও বলের নাগাল পাননি নিলাদ।


জাতীয় দলের হয়ে ২৯ ম্যাচে এটি রামোসের ১২তম গোল। চার মিনিট পর আবারও ভুল করেন নিলাদ। ডি-বক্সের বাইরে গিয়ে বল ক্লিয়ার করতে ব্যর্থ হন তিনি। বল কেড়ে নিয়ে কোনাকুনি শটে আবারও জালে পাঠান রামোস। তবে এবার নরওয়ের ভাগ্য ভালো। 

ভিএআর যাচাইয়ের পর অফসাইডের সিদ্ধান্ত দেওয়া হয়। অফসাইডে ছিলেন রামোস। শেষ ২০ মিনিটে আরেকটি গোলের জন্য একের পর এক আক্রমণ চালায় নরওয়ে। কয়েকটি হাফ চান্সও তৈরি করে তারা। কিন্তু আর গোলের দেখা পায়নি গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলা দলটি। 

এ গ্রুপের অন্য ম্যাচে ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছে ডেনমার্ক। নরওয়ের সমান ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ডেনিশরা। ওয়েলসের পয়েন্ট শূন্য।

ডিসি/আপ্র/২৮/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টানা দ্বিতীয় হার বাংলাদেশের
২৮ সেপ্টেম্বর ২০২৬

টানা দ্বিতীয় হার বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপে জয়ের মুখ দেখা হলো না বাংলাদেশের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে...

নেতৃত্ব ছাড়তে চাওয়া জ্যোতি অধিনায়ক হিসেবেই অস্ট্রেলিয়ায় যাবেন
২৮ সেপ্টেম্বর ২০২৬

নেতৃত্ব ছাড়তে চাওয়া জ্যোতি অধিনায়ক হিসেবেই অস্ট্রেলিয়ায় যাবেন

গত এশিয়া কাপ থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে আছে জাতীয় নারী ক্রিকেট দল। বিশেষ করে হেড কোচ সার...

‘সুপার সানডে’তে ৬ সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটে ইতিহাস
২৮ সেপ্টেম্বর ২০২৬

‘সুপার সানডে’তে ৬ সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটে ইতিহাস

একই দিনে তিনটি ওয়ানডে ম্যাচ, আর ছয়টি সেঞ্চুরি। ৫০ ওভারের ক্রিকেটে এমন দৃশ্য আগে দেখা যায়নি। ভারত-ওয়ে...

মালয়েশিয়াকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ, সতর্ক সালাউদ্দিন
২৭ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়াকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ, সতর্ক সালাউদ্দিন

র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে বাংলাদেশ। তবু মালয়েশিয়াকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন মোহাম্মদ সালাউদ্দিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে