গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মালয়েশিয়াকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ, সতর্ক সালাউদ্দিন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৯ এএম ২০২৬
মালয়েশিয়াকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ, সতর্ক সালাউদ্দিন
ছবি

ছবি সংগৃহীত

র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে বাংলাদেশ। তবু মালয়েশিয়াকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন মোহাম্মদ সালাউদ্দিন। এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচেই অঘটন ঘটতে পারে বলে লিটন দাসদের সতর্ক করেছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ। 

 

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে ব্যবধান ১৭ ধাপ। বর্তমানে বাংলাদেশের অবস্থান অষ্টম, আর মালয়েশিয়া রয়েছে ২৫তম স্থানে। সালাউদ্দিন মনে করেন, ব্যবহৃত উইকেট ও অনিশ্চিত আবহাওয়া এশিয়ান গেমসের উদ্বোধনী ম্যাচটিকে কঠিন করে তুলতে পারে। 

তাই ম্যাচের দিকে পুরোপুরি মনোযোগী থাকার জন্য খেলোয়াড়দের সতর্ক করেছেন তিনি। কোয়ার্টার ফাইনালে লিটন দাসের নেতৃত্বে মঙ্গলবার সকাল ১১টায় জাপানে এশিয়ান গেমসের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। 

 

তবে জাপানে টানা বৃষ্টি হওয়ায় ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। রবিবারও বৃষ্টির মধ্যে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন।


ম্যাচটি পুরোপুরি পরিত্যক্ত হলে আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ সরাসরি সেমিফাইনালে উঠে যাবে। তবে সালাউদ্দিন স্পষ্ট করে দিয়েছেন, মাঠে নেমে ম্যাচ জিতেই শেষ চারে জায়গা করে নিতে চায় বাংলাদেশ। সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমি দীর্ঘ সময় মালয়েশিয়ায় কাজ করেছি। 

 

তাই তাদের দল ও ক্রিকেট সম্পর্কে আমার মোটামুটি ভালো ধারণা আছে।’ উইকেটের অবস্থাকেও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে অঘটন ঘটতে পারে, কারণ একই উইকেটে বারবার ম্যাচ খেলা হয়। ফলে টস অনেক সময় বড় একটি বিষয় হয়ে দাঁড়ায়।’ 

এশিয়ান গেমসে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের আগের ম্যাচটিও টাইগারদের সতর্ক থাকার যথেষ্ট কারণ। সর্বশেষ আসরের কোয়ার্টার ফাইনালে ১১৬ রানের লক্ষ্য ডিফেন্ড করে মাত্র ২ রানে জয় পেয়েছিল বাংলাদেশ।


এর মধ্যে মালয়েশিয়ার কোচের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। ফলে দুই দলের মধ্যে চেনা-জানার মাত্রাটাও আরও বেড়েছে। সেই হাড্ডাহাড্ডি ম্যাচের কথা মনে করিয়ে দিয়ে সালাউদ্দিন খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে বেশি হিসাব-নিকাশ না করে পারফরম্যান্সের দিকেই মনোযোগ দিতে। 

তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে থেকেই জয় ধরে নেওয়া যাবে না; মাঠে নেমে ম্যাচটি জিততে হবে। মানসিকভাবে আমরা এভাবেই নিজেদের প্রস্তুত করছি।’ বাংলাদেশের নারী ক্রিকেট দল কোনো পদক ছাড়া দেশে ফেরায় এখন পুরুষ দলের ওপরই পদক জয়ের প্রত্যাশা অনেক বেশি। 

 

সালাউদ্দিন মনে করেন, দেশের এই প্রত্যাশা চাপ নয়, বরং খেলোয়াড়দের জন্য প্রেরণা হিসেবে কাজ করবে। তার কথায়, ‘পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে আছে, যাতে আমরা একটি পদক নিয়ে দেশে ফিরতে পারি। ছেলেদের মধ্যে সেই অনুপ্রেরণা আছে এবং আমরা এই দায়িত্বের গুরুত্ব বুঝতে পারছি। আমাদের মধ্যে অনুপ্রেরণার কোনো ঘাটতি নেই। ইনশাআল্লাহ, আমরা ভালো করব।’

ডিসি/আপ্র/২৭/০৯/২০২৭
 

সংশ্লিষ্ট খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ড্র, আনচেলত্তির সামনে নতুন চ্যালেঞ্জ
২৭ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ড্র, আনচেলত্তির সামনে নতুন চ্যালেঞ্জ

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও খেলতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরপর ফিফার প্রথম...

যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেকেই আলো ছড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান
২৭ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেকেই আলো ছড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের। ১৬ বছর বয়সে অভিষেক ম্যাচেই পেরুর বিপক্ষে শুরু...

বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়: অস্ট্রেলিয়া অধিনায়ক
২৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়: অস্ট্রেলিয়া অধিনায়ক

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। এবার নারী দলও অজিদের...

ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারিয়ে নেশন্স লিগ শুরু স্পেনের
২৭ সেপ্টেম্বর ২০২৬

ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারিয়ে নেশন্স লিগ শুরু স্পেনের

ক্যারিয়ারে প্রথমবার ওয়েম্বলিতে খেলতে নেমে প্রতিপক্ষের ‘উপহার’ পেয়ে দ্বিতীয় মিনিটেই গোল করলেন লামিন ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে