গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়: অস্ট্রেলিয়া অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪২ এএম ২০২৬
বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়: অস্ট্রেলিয়া অধিনায়ক
ছবি

ছবি সংগৃহীত

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। এবার নারী দলও অজিদের মুখোমুখি হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক সোফি মলিনিউ মনে করছেন, অক্টোবরে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ তুলবে বাংলাদেশের মেয়েরা। 

ফলে সিরিজে সফরকারীদের হালকাভাবে নিচ্ছেন না তারা। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ পুরুষ দল প্রথম টেস্ট জয়ের পর দুই ম্যাচের টেস্ট সিরিজটি ড্র করে অস্ট্রেলিয়া। এই নৈপুণ্য বাংলাদেশের পক্ষ থেকে আসা হুমকির একটি বড় স্মারক হিসেবে কাজ করেছে। অস্ট্রেলিয়ার নারী দলও আগামী ৯, ১১ এবং ১৪ অক্টোবর ব্রিসবেনে বাংলাদেশের মুখোমুখি হতে প্রস্তুত।


অস্ট্রেলিয়া যদিও স্পষ্ট ফেভারিট হিসেবে ওয়ানডে সিরিজ শুরু করবে, কিন্তু মলিনিউ বিশ্বাস করেন যে টেস্টের এই ফলাফল একটি সময়োপযোগী স্মারক, যা দেখায় যে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। ডিজেন ডট নিউজ এর বরাত দিয়ে অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করি এটাই ক্রিকেট, তাই না? যেকোনো দিন যেকোনো কিছু ঘটতে পারে এবং এটি সম্ভবত সবার জন্যই একটি মনে করিয়ে দেওয়ার মতো বিষয় যে, খেলাধুলা ঠিক এটাই উপহার দেয়।’ 

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে তিনি বলেছেন, ‘এটি দেখা সত্যিই দারুণ ছিল এবং আমি মনে করি সিরিজটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, যেটিতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ উভয় দেশেরই অগণিত দর্শকের নজর ছিল। তাই হ্যাঁ, আমি নিশ্চিত আমাদের এই সিরিজের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হবে না এবং এখানে সেটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’ মলিনিউ স্বীকার করেছেন যে, বাংলাদেশ সব সময়ই ভিন্ন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। তার ভাষায়, ‘বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এটি কেবল এটাই প্রমাণ করে যে, বাংলাদেশে নারীদের খেলা কতটা এগিয়ে চলেছে, ফলে আজ এখানে আমাদের নিজেদের কন্ডিশনে তারা এসে খেলতে পারছে। 

আমি মনে করি এটি আমাদের উভয়ের জন্যই একটি অত্যন্ত রোমাঞ্চকর সিরিজ হতে চলেছে এবং আশা করি দর্শকরা মাঠে আসবেন এবং এটি একটি দারুণ লড়াই হবে।’


এ সময় বাংলাদেশের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন মলিনিউ। যে কারণে অস্ট্রেলিয়াকে প্রস্তুতিতে কিছু পরিবর্তন আনতে হবে বলেও জানান তিনি। বিশেষ করে বাংলাদেশের বোলিং আক্রমণকে মাথায় রেখে, যা মূলত স্পিন এবং পেসের বৈচিত্র্যের ওপর বেশি নির্ভরশীল। 

তার ভাষায়, ‘আমি মনে করি এমন অনেক বিষয় রয়েছে যা নিয়ে আমাদের কাজ করতে হবে। তারা অত্যন্ত দক্ষ দল। বোলিংয়ের দিক থেকে যদি বলি, সেখানে পেস কমিয়ে বল করার প্রবণতা অনেক বেশি থাকে। 

আমি জানি আমরা সাধারণত ব্যাটে বলের গতি বেশি পেতেই অভ্যস্ত, তবে তাদের দলে কিছু মানসম্মত স্পিনার রয়েছে যাদের নিয়ে আমাদের হোমওয়ার্ক করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমরা তাদের জন্য প্রস্তুত আছি। তারা খুব দক্ষও বটে। আমি মনে করি তাদের বিপক্ষে আমাদের খুব ভালো বোলিং করতে হবে।’ মিলিনিউ এ সময় বিশেষভাবে বাংলাদেশের পেসার মারুফা আক্তারের কথা উল্লেখ করেছেন, ‘সে খুবই দক্ষ এবং আবারও বলছি, আমাদের তাকে নিয়ে হোমওয়ার্ক করতে হবে। 

গত দুই-তিন বছরে আমরা তাদের বিপক্ষে কিছুটা হলেও খেলেছি, তাই সেখান থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। তবে হ্যাঁ, একই সাথে আমাদের কন্ডিশনে তাদের বিপক্ষে খেলাটা একটু আলাদা হবে এবং ওই অনুযায়ী আমাদের মানিয়ে নিতে হবে।’

ডিসি/আপ্র/২৭/০৯/২০২৭
 

সংশ্লিষ্ট খবর

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
১৯ নভেম্বর ২০২৬

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

 টানা ৪৩ ম্যাচ পর হারের স্বাদ পায় স্পেন। গত ১৬ নভেম্বর ৩-২ ব্যবধানে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।...

টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতলো ইংল্যান্ড
১৯ নভেম্বর ২০২৬

টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতলো ইংল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের শুরুটা ছিল অসাধারণ। অভিষিক্ত মাহলি বিয়ার্ডম্যানের রে...

‘ক্রিকেট মরে যাচ্ছে’, আধুনিক ক্রিকেট নিয়ে ক্ষুব্ধ শোয়েব আখতার
১৯ নভেম্বর ২০২৬

‘ক্রিকেট মরে যাচ্ছে’, আধুনিক ক্রিকেট নিয়ে ক্ষুব্ধ শোয়েব আখতার

ব্যাটারদের আধিপত্য, বোলারদের জন্য নিয়মের পরিবর্তন আর তারকা ক্রিকেটারের অভাবে আধুনিক ক্রিকেটের আকর্ষণ...

দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ
১৯ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য মাত্র ১২ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে