গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ক্রিকেটারদের জন্য মসজিদ নির্মাণ করছে বিসিবি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৫৩ এএম ২০২৬
ক্রিকেটারদের জন্য মসজিদ নির্মাণ করছে বিসিবি
ছবি

ছবি সংগৃহীত

ক্রিকেটারদের নামাজ আদায়ের সুবিধার্থে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন বিসিবি প্রাঙ্গণে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মসজিদ নির্মাণের সম্ভাব্য স্থান ইতোমধ্যে পরিদর্শন করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ও অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। শনিবার (২৬ সেপ্টেম্বর) তামিমকে সঙ্গে নিয়ে মসজিদের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন মুশফিক। পরিদর্শনের পর প্রস্তাবিত স্থানটি চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে অনুশীলন কিংবা ম্যাচ চলাকালে নামাজ আদায়ের জন্য ক্রিকেটারদের বিসিবি প্রাঙ্গণের বাইরে যেতে হয়। এতে সময় ও নিরাপত্তাসহ বিভিন্ন ধরনের অসুবিধার মুখে পড়তে হয় তাদের। ক্রিকেটারদের এই সমস্যা দূর করতেই বোর্ডের নিজস্ব প্রাঙ্গণে মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য পরিচিত মুশফিকুর রহিম। মসজিদ নির্মাণের পরিকল্পনায়ও তাকে সম্পৃক্ত রাখা হয়েছে।

তবে মসজিদের নির্মাণকাজ কবে শুরু হবে, এর আয়তন ও ধারণক্ষমতা কত হবে এবং প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় কত এসব বিষয়ে এখনো বিসিবির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

চলতি বছর বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটারদের সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন তামিম ইকবাল। এবার সেই উদ্যোগের তালিকায় যুক্ত হচ্ছে বিসিবি প্রাঙ্গণে ক্রিকেটারদের জন্য নিজস্ব মসজিদ নির্মাণের পরিকল্পনা।

এসি/আপ্র/২৭/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নিজের উদাহরণ টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নিজের উদাহরণ টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ

ঢাকা লিগের বাছাইপর্ব থেকে শুরু করে তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ হয়ে প্রিমিয়ার লিগ—সব স্তর...

সিঙ্গাপুরকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চান মোরসালিন
২৬ সেপ্টেম্বর ২০২৬

সিঙ্গাপুরকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চান মোরসালিন

প্রথমবারের মতো ফিফা টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। তার ওপর উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশ...

মানচিনির ফেরার ম্যাচে ইতালিকে হারাল বেলজিয়াম
২৬ সেপ্টেম্বর ২০২৬

মানচিনির ফেরার ম্যাচে ইতালিকে হারাল বেলজিয়াম

প্রথমার্ধের বিবর্ণতা কাটিয়ে বিরতির পর আক্রমণে জোর দিয়েছিল ইতালি। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতা কাটিয়ে উ...

আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের পারিশ্রমিক কমছে
২৬ সেপ্টেম্বর ২০২৬

আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের পারিশ্রমিক কমছে

আর্থিক সংকট সামাল দিতে ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 8 ঘন্টা আগে