গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৩ অক্টোবর শুরু এনসিএল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৫৩ এএম ২০২৬
৩ অক্টোবর শুরু এনসিএল
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগের চার দিনের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুম। আগামী ৩ অক্টোবর দেশের চার ভেন্যুতে মাঠে গড়াবে জাতীয় লিগের প্রথম ধাপের আট দলের খেলা।  

(বুধবার) ২৮তম জাতীয় লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এবারের জাতীয় লিগের মোট ৪টি ম্যাচ। দেশের ৮টি বিভাগীয় দল নিয়ে আয়োজিত প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট চলবে প্রায় দুই মাস ব্যাপী।  

আগামী ১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে পর্দা নামবে জাতীয় লিগের। উদ্বোধনী রাউন্ডে মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকা। এ ছাড়া খুলনা বিভাগীয় স্টেডিয়ামে লড়বে খুলনা ও বরিশাল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট ও ময়মনসিংহ এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলবে চট্টগ্রাম ও রাজশাহী।


জাতীয় লিগে সব দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। অর্থাৎ প্রত্যেক দল পাবে ৭টি করে ম্যাচ খেলার সুযোগ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল জিতবে জাতীয় লিগের ট্রফি। মিরপুর, চট্টগ্রাম, সিলেট, খুলনা ছাড়াও রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও কক্সবাজার একাডেমি মাঠেও হবে জাতীয় লিগের এবারের আসরের খেলা।

ডিসি/আপ্র/১৬/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে আকবরের
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে আকবরের

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন আকবর আলি। সেই আকবর এবার প্রথমবারের মতো বিদেশি ফ্...

বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার

বিপিএলে দুর্নীতিবিরোধী বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে আরও দুইজনের বিরুদ্ধে। তাদের একজন আব্দুল...

ভারত সিরিজের দারুণ পারফরম্যান্সে মাসসেরা দিনুশা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ভারত সিরিজের দারুণ পারফরম্যান্সে মাসসেরা দিনুশা

ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার সোনাল দিন...

বিগ ব্যাশকে বিদায় বলে কোচিংয়ে ওয়েড
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিগ ব্যাশকে বিদায় বলে কোচিংয়ে ওয়েড

আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ আগেই চুকিয়ে ফেলা ম্যাথু ওয়েড এবার বিদায় বলে দিলেন বিগ ব্যাশকে। কোচিং ক্যার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে