গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:০৭ এএম ২০২৬
আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান
ছবি

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদের সামনে দারুণ এক স্বীকৃতির হাতছানি। ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ডানহাতি এই পেসার। অগাস্টের সেরার লড়াইয়ে তার অন্য দুই প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের অলি রবিনসন ও শ্রীলঙ্কার সোনাল দিনুশা।

গত মাসের সেরার লড়াইয়ে মনোনীত পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম বৃহস্পতিবার ঘোষণা করে আইসিসি। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন থাইল্যান্ডের সুলেপোর্ত লাওমি ও নান্নাপাত কনচারোয়েনকাই এবং আইল অব ম্যানের লুসি বার্নেট।

হাসান মাহমুদ


অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেটে দুটি ম্যাচ খেলেন হাসান। ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পথে বড় ভূমিকা রাখেন তিনি। প্রথম ইনিংসে ৫৫ রানে নেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ধরেন আরও তিন শিকার। অস্ট্রেলিয়ার মাটিতে এক টেস্টে ৯ উইকেট বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং। ম্যাকাইয়ে পরের ম্যাচে ৭ উইকেট নেন শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত কোনো টেস্ট জেতেনি শ্রীলঙ্কা। পাকিস্তান সবশেষে জিতেছে ১৯৯৫ সালে এবং এরপর থেকে টানা ১৭ টেস্ট হেরেছে। তাসমান সাগর পারের দেশটিতে নিজেদের তৃতীয় টেস্টেই জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাকাইতে পরে ইনিংস ব্যবধানে হারে দলটি।


ডারউইনে মহাকাব্যিক সেই জয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন হাসান। ম্যাকাইতে একমাত্র ইনিংসে কোনো উইকেটের দেখা পাননি তিনি। তাতে কি! ডারউইনের ওই দুর্দান্ত পারফরম্যান্সই তাকে জায়গা করে দিয়েছে সেরার লড়াইয়ে।

অলি রবিনসন

গত মাসে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলেন রবিনসন। দুর্দান্ত বোলিংয়ে দুই ম্যাচেই সেরার পুরস্কার জেতেন ইংলিশ পেসার। লিডসে প্রথম ইনিংসে পাঁচটিসহ মোট আট উইকেট নেন তিনি। ম্যাচটি ইনিংস ও ১০৩ রানে জেতে ইংল্যান্ড। লর্ডসে দুই ইনিংসেই চারটি করে উইকেট নেন রবিনসন। ডানহাতি এই পেসারের নৈপুণ্যে ম্যাচটি ১৯৪ রানে জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে ইংলিশরা।

সোনাল দিনুশা

ভারতের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন দিনুশা। গলে ১৬৫ রানে হেরে যাওয়া ম্যাচে প্রথম ইনিংসে ঠিক ১০০ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৮৪ রান। কলম্বোতে সতীর্থদের বাজে ব্যাটিংয়ে দলের হাল ধরেন দিনুশা। প্রথম ইনিংসে তার ১০৩ রানেও অবশ্য ফলো-অন এড়াতে পারেনি লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে ভারতীয়দের সামনে দেয়াল হয়ে দাঁড়ান দিনুশা। তার ১৩৩ রানের অপরাজিত ইনিংসে অবিশ্বাস্য এক ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

সুলেপোর্ত লাওমি

অগাস্টে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই বল হাতে আলো ছড়ান লাওমি। পাপুয়া নিউগিনির বিপক্ষে দুটি টি-টোয়েন্টিতে দুই উইকেট নেন থাইল্যান্ডের এই লেগ স্পিনার। পরে ওয়ানডে সিরিজে ধরেন চার শিকার। হংকংয়ের বিপক্ষে এক উইকেট নিয়ে উইমেন’স এশিয়া কাপ শুরু করেন লাওমি। এরপর ভারতের বিপক্ষে চমৎকার বোলিংয়ে ৩ উইকেট নেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

নান্নাপাত কনচারোয়েনকাই

লাওমির সতীর্থ কানচারোয়েনকাই পাপুয়া নিউগিনির বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। দুই ম্যাচে যথাক্রমে ৩০ ও ৪৬ রান করেন তিনি। এখন খেলছেন এশিয়া কাপে। সব মিলিয়ে গত মাসে চার টি-টোয়েন্টিতে ৮৬.২২ স্ট্রাইক রেটে ১৪৪ রান এসেছে তার ব্যাট থেকে। আর পাপুয়া নিউগিনির বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮০.১৩ স্ট্রাইক রেটে ১২১ রান করেন কানচারোয়েনকাই।

লুসি বার্নেট

আইসিসি প্লেয়ার অব দা মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া আইল অব ম্যানের প্রথম ক্রিকেটার বার্নেট। অগাস্টে চারটি টি-টোয়েন্টি খেলে সেরার লড়াইয়ে এসেছেন আইল অব ম্যানের অধিনায়ক। উইমেন’স কন্টিনেন্টাল কাপে রোমানিয়ার বিপক্ষে অপরাজিত ৭১ রানের ইনিংস দিয়ে গত মাস শুরু করেন বার্নেট। পরে নরওয়ের বিপক্ষে অপরাজিত ১২৩ রান করেন তিনি। আর তুরস্কের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৫৯ রান।

ডিসি/আপ্র/১০/০৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

সিলেটে জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে
০৮ নভেম্বর ২০২৬

সিলেটে জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

কাভেম হজের অপরাজিত ১৪০ রানের দুর্দান্ত ইনিংসে সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে চালকের আসনে ওয়েস্ট ইন্ডি...

মালদ্বীপকে উড়িয়ে সেমি-ফাইনালে পাকিস্তান
০৮ নভেম্বর ২০২৬

মালদ্বীপকে উড়িয়ে সেমি-ফাইনালে পাকিস্তান

চতুর্থ মিনিটেই এগিয়ে গেল পাকিস্তান। বিরতির আগে তারা করল আরও দুই গোল। মালদ্বীপকে উড়িয়ে সবার আগে সাফ চ...

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে ৮ বছর চুপ থাকার কারণ জানালেন খাজা
০৮ নভেম্বর ২০২৬

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে ৮ বছর চুপ থাকার কারণ জানালেন খাজা

মঙ্গলবার নিজের আত্মজীবনীমূলক বই ‘সবর’ প্রকাশের আগে যেন বোমা ফাটালেন উসমান খাজা। নতুন করে উসকে দিলেন...

হার্দিকের বিনিময়ে পাঞ্জাব থেকে অর্শদীপকে নেবে মুম্বাই
০৮ নভেম্বর ২০২৬

হার্দিকের বিনিময়ে পাঞ্জাব থেকে অর্শদীপকে নেবে মুম্বাই

আইপিএলের আসন্ন আসরের আগে বড় ধরনের অদলবদলের পথে হাঁটছে মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংস। মুম্বাইয়ের অ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে