গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

দীর্ঘ অচলাবস্থার অবসান

২০ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬ পিএম, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:২৩ এএম ২০২৬
২০ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ তিন বছর পর মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া হকির অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘প্রথম বিভাগ হকি লিগ’। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই আসরের খেলোয়াড় দলবদল অনুষ্ঠিত হবে ৬ ও ৭ সেপ্টেম্বর। 

বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে নবগঠিত প্রথম বিভাগ লিগ কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

ডিএমপি মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ও লিগ কমিটির চেয়ারম্যান হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ফেডারেশনের কর্মকর্তা ও অংশগ্রহণকারী ১১টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

 

দীর্ঘদিন খেলা বন্ধ থাকায় ক্লাবগুলোর মাঝে কিছুটা অনীহা থাকলেও নতুন কমিটির উদ্যোগে সবাই ইতিবাচক সাড়া দিয়েছে। ক্লাবগুলোর আর্থিক দাবির প্রেক্ষিতে ফেডারেশনের পক্ষ থেকে প্রতিটি দলকে ২ লক্ষ ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়। 

ফেডারেশনের এই আন্তরিক প্রস্তাবে আশ্বস্ত হয়ে অংশগ্রহণকারী ১১টি ক্লাবই খেলায় ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।


স্থানীয়দের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি ও নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এবারের লিগে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রাখা হয়েছে। স্থানীয় খেলোয়াড়রা যেন সাইড বেঞ্চে বসে না থাকে, সেজন্য এবারের লিগে কোনো বিদেশি খেলোয়াড় অংশ নিতে পারবেন না। 

 

প্রতিটি দল সর্বোচ্চ ২২ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে, যার মধ্যে বিকেএসপি থেকে সর্বোচ্চ ৪ জন এবং তিন বাহিনী (সেনা, নৌ ও বিমান বাহিনী) থেকে সর্বোচ্চ ৪ জন খেলোয়াড় নেওয়া যাবে। পুরো টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে।

আয়োজকদের আশা, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে দেশের হকিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

ডিসি/আপ্র/১৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি
০৬ অক্টোবর ২০২৬

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি

রোজারিওর ছোট্ট শহর থেকে শুরু। এরপর ফুটবলকে সঙ্গী করে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। একসময় যে ছেলেটি স্বপ্ন দ...

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি
০৬ অক্টোবর ২০২৬

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি

আত্মবিশ্বাসী শুরু করেও পিছিয়ে পড়ল তুরস্ক। দ্বিতীয়ার্ধে সমতা টেনে প্রথম পয়েন্ট পাওয়ার আশা জাগাল তারা।...

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স
০৬ অক্টোবর ২০২৬

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখাল ফ্রান্স। তবে আচমকা গোল করে এগিয়ে গেল বেলজিয়াম। জাগাল ফরাসিদের বিপক্ষে...

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক
০৬ অক্টোবর ২০২৬

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেতানো অধিনায়ক হারমানপ্রীত কৌর পদত্যাগ করেছেন। তিন ফর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই