গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে দলে ভেড়াল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৪০ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:০৯ এএম ২০২৬
স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে দলে ভেড়াল বার্সেলোনা
ছবি

ছবি সংগৃহীত

স্পেনকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক রদ্রি ফিরছেন নিজের দেশে। তারকা এই মিডফিল্ডারের জন্য স্প্যানিশ ক্লাব বার্সেলোনার দেওয়া ৬ কোটি ৫৪ লাখ পাউন্ডের প্রস্তাব গ্রহণ করেছে ম্যানচেস্টার সিটি, এমনটি জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। 

 

স্কাই স্পোর্টসের রোববারের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী এই তারকা বার্সেলোনার সঙ্গে চার বছরের চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছেন। 

দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আগামী সপ্তাহেই ক্যাম্প ন্যু-তে যাবেন তিনি। ইতিহাদ স্টেডিয়ামে সাত মৌসুমে ২৯৮টি ম্যাচ খেলে ১২টি বড় শিরোপা জিতেছেন রদ্রি। 

 

এর মধ্যে রয়েছে চারটি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ, তিনটি লিগ কাপ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে তৎকালীন ক্লাব রেকর্ড ৬ কোটি ২৮ লাখ পাউন্ডে সিটিতে যোগ দিয়েছিলেন রদ্রি। 

ইংলিশ চ্যাম্পিয়নদের সঙ্গে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি ছিল এবং ক্লাব কর্তৃপক্ষ তা বাড়াতেও চেয়েছিল।


পিঠের ছোট একটি অস্ত্রোপচারের পর শুক্রবারই সিটির অনুশীলন মাঠে ফেরেন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার। ফলে রোববার কমিউনিটি শিল্ডে আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে তিনি স্কোয়াডে ছিলেন না। এখন তো তার দলই বদলে গেল।

ডিসি/আপ্র/১৭/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ
০৪ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ

এশিয়ান শ্রেষ্ঠত্বের ১৬ দিনের লড়াই শেষ হলো। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল আইচি-নাগোয়া এশিয়ান...

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি
০৪ অক্টোবর ২০২৬

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি

আর স্রেফ একটা ম্যাচ। এরপরেই জাতীয় দলে শেষ হয়ে যাবে লিওনেল মেসির উত্থান-পতনে ভরা নাটকীয় অধ্যায়। সেই ম...

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা
০৪ অক্টোবর ২০২৬

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

ম্যাচ রেফারির হিসেবে ক্যারিয়ার শুরুর লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের পেসার ক...

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

মাত্র কয়েকদিন আগে ১৭ বছর পূর্ণ হয়েছে কাভান সুলিভানের। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার বেশকিছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে