গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাহে রমজান

ইবাদতে অভ্যস্ত ব্যক্তিগণ কখনও অলস হতে পারে না

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯ পিএম, ০৪ মার্চ ২০২৬ | আপডেট: ০৩:৩২ এএম ২০২৬
ইবাদতে অভ্যস্ত ব্যক্তিগণ কখনও অলস হতে পারে না
ছবি

ছবি সংগৃহীত

পবিত্র রমজান মাসের আজ ১৪তম দিবস। ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে মাহে রমজানের সিয়াম সাধনা অন্যতম স্তম্ভ। বছর ঘুরে এ মাসের আগমন হলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মুমিন মুসলমানরা সিয়াম সাধনায় আত্মনিয়োগ করে। এ মাসের ব্যাপক ইবাদত-বন্দেগি ও পুণ্য অর্জনের সাধনায় উজ্জীবিত হয়ে তারা বাকি এগারো মাস ইহ-পরকালীন সুন্দর জীবনের প্রত্যয়ে কাজ করে থাকে। যে কোনো ধর্মীয় ইবাদত মানুষকে কর্মমুখী করে ।

ইবাদতে অভ্যস্ত ব্যক্তিগণ কখনও অলস হতে পারে না। কারণ তাকে চব্বিশ ঘণ্টার দিনটিতে সুনির্দিষ্ট কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। নামায রোযা হজ প্রভৃতি ইবাদতে অলস, সময়ের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনকারীর কোন স্থান নেই। এগুলো আমাদের শিক্ষা দেয় ইবাদতে যেমন সময়কে গুরুত্ব প্রদান করতে হয়, তেমনি দুনিয়াবী অন্যান্য কর্মে ও দায়িত্বে হতে হবে সময়ের প্রতি যত্নশীল, নিয়মের প্রতি পূর্ণ আনুগত্যপরায়ণ।

নামায একজন মুসল্লিকে নিয়মানুবর্তিতার শিক্ষায় উজ্জবিত করে সবচেয়ে বেশি। যারা নামায আদায় করে অথচ নিয়মের প্রতি সময়ের প্রতি শ্রদ্ধাপ্রদর্শন করে না তাদের ব্যাপারে তীব্র নিন্দা বাণী কুরআন-হাদীসে বিবৃত হয়েছে।

সূরা বাকারার ২৩৮ নং আয়াতে বলা হয়েছে: তোমরা সব সালাত এবং বিশেষত : মধ্যবর্তী সালাতের হিফাযত কর আর আল্লাহর সামনে বিনয়াবনত অবস্থায় দাঁড়াও।
সূরা মা-উনে রয়েছে : ঐসব মুসল্লিদের জন্য রয়েছে ধ্বংস, যারা তাদের নামাযের ব্যাপারে ভুলে থাকে। অর্থাৎ যেসব নামাযী নামাযের প্রতি কিংবা সময়ের প্রতি উদাসীন এবং অবহেলাপ্রবণ তাদের জন্য অন্তহীন দুর্ভোগ আর শাস্তি নির্ধারিত রয়েছে। একইভাবে নিয়মানুবর্তিতা এবং সময়ানুবর্তিতার প্রতি অবহেলা প্রদর্শনকে ইসলাম ‘মুনাফেকী’ চরিত্র বলে চিহ্নিত করেছে। নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সঙ্গে চালবাজি করে। অথচ আল্লাহ্ তাদের চালবাজির প্রতিদান দেবেন। এরা যখন সালাতে দাঁড়ায় অত্যন্ত অলস ভঙ্গিতে দাঁড়ায়, লোক দেখানোই সার। খুব কমই এরা আল্লাহকে স্মরণ করে । (নিসা-১৪২)। ইসলাম ইবাদত-বন্দেগিতে যেমন সময় ও নিয়মের প্রতি জোর দিয়েছে তেমনি কর্মজীবনেও দায়িত্ব নিষ্ঠতার পরিচয় দেয়ার জন্য তাগিদ করেছে। নামায একজন মানুষকে প্রতিনিয়ত আধ্যাত্মিকতার বলে বলিয়ান করে একাগ্রচিত্ততায় উজ্জীবিত করে। নামাযের প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পাঠে অন্তর হয় আল্লাহ্ প্রেম ও ভক্তিতে বিগলিত। মুসল্লিদের মধ্যে আস্থা আর বিশ্বাস হয় সুদৃঢ়। আবার প্রতিটি রাকাতে পঠিত হয় অন্য এক একটি সূরা বা আয়াত। এগুলো একজন নামাযীর মনের অনেক জিজ্ঞাসার জবাব হয়। নামাযের অন্যান্য দোয়া-দরুদসমূহ পাঠের মধ্য দিয়ে ব্যক্তি মানুষের অন্তরে ইহতিসাব বা আত্মসমালোচনার তীব্র মনোভাব জাগ্রত হয়। এতে সে নিজেকে দীনহীন মনে করে সব কিছুর লোভ লালসা পরিহার পূর্বক খোদাতায়ালার সন্তুষ্টির জন্য মাতোয়ারা হয়ে পড়ে। এমন আমিত্ব বিলোপ অনাবিল চরিত্রের মানুষই হয় সমাজ জীবনের অহঙ্কার। যেমন নামায শেষান্তে একজন মুসল্লি সে আকুতি ভরা দোয়াটিই পড়ে যা আল্লাহর আখেরী নবী হযরত মুহাম্মদ (স) তার শ্রেষ্ঠ উম্মত আবুকে (রাদি) শিক্ষা দিয়েছেন অন্তর বিনয়াদ্র, লাজ-নম্র ও অনুতাপদগ্ধ হওয়ার জন্য।

ইসলামের শিক্ষা হলো: যখন তোমরা নামায সমাপন করবে তখন পৃথিবীর আনাচে কানাচে (কর্মক্ষেত্রে) ছড়িয়ে পড় এবং (কর্ম-শ্রমের মধ্য দিয়ে) আল্লাহর অনুগ্রহ তালাশ করতে থাক আর (এ সময়ও) বেশি বেশি করে আল্লাহকে ইয়াদ কর। অবশ্যই তোমরা সাফল্যমন্ডিত হবে।’ -(সূরাতুল জুমুআ)।

সানা/এসি/০৪/০৩/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়
০৫ সেপ্টেম্বর ২০২৬

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়

নফস মানুষের স্বাভাবিক সত্তার একটি অংশ। এটি মানুষকে ভালো ও মন্দ—উভয় দিকেই পরিচালিত করতে পারে। তবে মান...

আজ শুভ জন্মাষ্টমী, দেশজুড়ে নানা আয়োজনে উদ্যাপন
০৪ সেপ্টেম্বর ২০২৬

আজ শুভ জন্মাষ্টমী, দেশজুড়ে নানা আয়োজনে উদ্যাপন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ও আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ...

হজযাত্রী স্থানান্তরে পাঁচ দিনের সুযোগ, শর্তে অনুমতি
০৩ সেপ্টেম্বর ২০২৬

হজযাত্রী স্থানান্তরে পাঁচ দিনের সুযোগ, শর্তে অনুমতি

বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তরের জন্য পা...

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেলো
০১ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেলো

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস ফেব্রুয়ারির শুরুতে শুরু হতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে