গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৬ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:০৮ এএম ২০২৬
নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়
ছবি

ছবি সংগৃহীত

নফস মানুষের স্বাভাবিক সত্তার একটি অংশ। এটি মানুষকে ভালো ও মন্দ—উভয় দিকেই পরিচালিত করতে পারে। তবে মানুষের প্রবৃত্তি ও নিচু আকাঙ্ক্ষা অনেক সময় তাকে অন্যায় ও গুনাহের দিকে টেনে নেয়। তাই নফসকে নিয়ন্ত্রণ করা এবং তার কুমন্ত্রণার বিরুদ্ধে লড়াই করা প্রত্যেক মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

পরিশুদ্ধ অন্তর মানুষকে সত্যবাদিতা, মা-বাবার প্রতি সদাচরণ, অন্যের সহযোগিতা, মানবকল্যাণ ও আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করে। বিপরীতে নফসের অবক্ষয় মানুষকে প্রতারণা, অহংকার, অনৈতিকতা, অশ্লীলতা ও ইবাদত থেকে দূরে সরিয়ে দিতে পারে।

ইসলামি শিক্ষায় নফসকে নিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির জন্য কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ১০টি উপায় হলো—

১. নিয়মিত আত্মশুদ্ধির চেষ্টা

ইবাদত বাড়াতে হবে এবং সবসময় আল্লাহর আনুগত্যের চেষ্টা করতে হবে। কোরআন ও হাদিসের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করা জরুরি। পাঁচ ওয়াক্ত নামাজের মতো ফরজ ইবাদতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমেও আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা উচিত।

২. আল্লাহকে বেশি বেশি স্মরণ করা

মানুষের চিন্তা ও সিদ্ধান্তে নফসের প্রভাব রয়েছে। এসব সিদ্ধান্তের প্রভাব দুনিয়ার জীবন ও পরকালে পড়ে। তাই সবসময় আল্লাহকে স্মরণে রাখতে হবে এবং নেতিবাচক আকাঙ্ক্ষা ও প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ না করার চেষ্টা করতে হবে।

৩. গুনাহ ও নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা

মন্দ চিন্তা, কথা বা কাজ হয়ে গেলে দ্রুত ভালো কোনো কাজ করার চেষ্টা করা উচিত। এ ক্ষেত্রে উপকারী জ্ঞান অর্জন গুরুত্বপূর্ণ। এতে সত্য-মিথ্যা এবং বৈধ-অবৈধ কাজের পার্থক্য বোঝা সহজ হয়।

৪. দুনিয়ার জীবন যে ক্ষণস্থায়ী, তা মনে রাখা

দুনিয়ার জীবন সাময়িক এবং পরকাল স্থায়ী। তাই পরকালের প্রস্তুতিকে গুরুত্ব দিয়ে জীবন পরিচালনা করা উচিত। দুনিয়ার সাময়িক আকাঙ্ক্ষার পেছনে ছুটে যেন মানুষ স্থায়ী জীবনের কথা ভুলে না যায়।

৫. সুন্নাহ অনুসরণ করা

হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন মুসলমানদের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর সুন্নাহ অনুসরণ করার মাধ্যমে একজন মানুষ নিজের জীবনকে ইসলামের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার চেষ্টা করতে পারেন।

৬. কাজের পরিণতি বিবেচনা করা

কোনো কাজ করার আগে তার ভালো-মন্দ প্রভাব নিয়ে চিন্তা করা উচিত। ইবাদত মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে সহায়তা করে। অন্যদিকে অলসতা ও অবহেলা মানুষকে ইবাদত থেকে দূরে সরিয়ে দিতে পারে এবং গুনাহের পথে নিয়ে যেতে পারে।

৭. সময়ের সঠিক ব্যবহার করা

নিজের সময় কীভাবে ব্যয় হচ্ছে, তা নিয়মিত পর্যালোচনা করা দরকার। ভালো ও সওয়াবের কাজে নিজেকে ব্যস্ত রাখা নফস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। মানুষের কল্যাণে করা কাজকেও পরকালের জন্য বিনিয়োগ হিসেবে বিবেচনা করা যায়।

৮. ভালো মানুষের সঙ্গ গ্রহণ করা

মানুষের চরিত্র ও চিন্তাভাবনায় তার পরিবেশ ও সঙ্গের প্রভাব পড়ে। তাই এমন মানুষের সঙ্গে চলাফেরা করা উচিত, যারা ঈমান, নৈতিকতা ও দ্বীন পালনে উৎসাহিত করেন এবং ভালো কাজে সহযোগিতা করেন।

৯. নিয়ত শুদ্ধ রাখা

প্রতিটি আমলের উদ্দেশ্য ও নিয়ত পর্যালোচনা করা জরুরি। সম্ভব হলে নতুন করে নিয়ত করে নেওয়া উচিত। একজন মুমিনের কাজের মূল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন।

১০. আল্লাহর কাছে দোয়া করা

নফসের পরিশুদ্ধতা ও সুস্থ অন্তরের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এমন অন্তর কামনা করতে হবে, যেখানে আল্লাহর ভালোবাসা রয়েছে এবং তাঁর সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা সবসময় জাগ্রত থাকে।

এসি/আপ্র/০৫/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আজ শুভ জন্মাষ্টমী, দেশজুড়ে নানা আয়োজনে উদ্যাপন
০৪ সেপ্টেম্বর ২০২৬

আজ শুভ জন্মাষ্টমী, দেশজুড়ে নানা আয়োজনে উদ্যাপন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ও আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ...

হজযাত্রী স্থানান্তরে পাঁচ দিনের সুযোগ, শর্তে অনুমতি
০৩ সেপ্টেম্বর ২০২৬

হজযাত্রী স্থানান্তরে পাঁচ দিনের সুযোগ, শর্তে অনুমতি

বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তরের জন্য পা...

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেলো
০১ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেলো

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস ফেব্রুয়ারির শুরুতে শুরু হতে প...

ইমোজি ব্যবহারের ইসলামী বিধান কী
২৯ আগস্ট ২০২৬

ইমোজি ব্যবহারের ইসলামী বিধান কী

ফেসবুক, মেসেঞ্জারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশের জন্য ইমোজির ব্যবহার এখন ব্যাপক।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে