গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘এখনই গান বন্ধ করে দাও’, বললেন জেমস

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:০৭ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:০৫ এএম ২০২৬
‘এখনই গান বন্ধ করে দাও’, বললেন জেমস
ছবি

ছবি সংগৃহীত

গানের টানে তরুণ বয়সেই ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। দীর্ঘ সংগীতজীবনে তিনি দেশের রকসংগীতের অন্যতম আইকনে পরিণত হয়েছেন। বয়স বাড়লেও মঞ্চে তার দাপট কমেনি। এখনো দেশ-বিদেশে নিয়মিত গান গেয়ে শ্রোতাদের মাতাচ্ছেন তিনি।

প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন জেমস। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে বর্তমানে সুইডেনে অবস্থান করছেন তিনি। আগামী ৬ সেপ্টেম্বর সুইডেনে প্রবাসী বাংলাদেশিদের গান শোনাবেন এই রক তারকা।

কনসার্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের সংগীতজীবন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলেন জেমস। এ সময় নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশে তিনি বলেন, সংগীত করতে হবে ভালোবাসা ও আবেগ থেকে; কোনো কিছু পাওয়ার আশায় নয়।

জেমস বলেন, ‘গান করতে হবে একদম প্যাশন থেকে, নেশা থেকে। কোনো প্রাপ্তির আশায় যদি কেউ মিউজিক করে, তবে আমি বলব, এখনই বন্ধ করে দাও।’

নিজের দীর্ঘ সংগীতযাত্রার প্রসঙ্গে জেমস বলেন, মঞ্চে উঠলে তার মনে হয়, শ্রোতারা এখনো আগের মতোই আছেন। সময়ের সঙ্গে প্রজন্ম বদলালেও সেটি তিনি আলাদাভাবে খেয়াল করেননি।

তিনি বলেন, ‘যখনই মঞ্চে দাঁড়াই, মনে হয় সবাই আগেরই শ্রোতা। এর মধ্যে যে সময় বয়ে যাচ্ছে, জেনারেশন চেঞ্জ হচ্ছে—এটা খেয়ালই করিনি। এখন মনে হয় অনেকগুলো জেনারেশনকে হয়তো গান শোনাতে পারছি।’

জেমস জানান, জীবনে কোনো কিছু পাওয়ার আশায় গান করেননি তিনি। ভালোবাসা, আবেগ ও প্যাশন থেকেই সংগীতকে বেছে নিয়েছেন। নতুন প্রজন্মের শিল্পীদেরও নিজের প্রশান্তির জন্য গান করার পরামর্শ দেন তিনি।

তার ভাষ্য, ‘আমি মনে করি, কোনো কিছু পাওয়ার জন্য মিউজিক করা ঠিক না। মিউজিক করতে হবে নিজের প্রশান্তির জন্য। এর মাধ্যমে যদি কিছু অর্জন হয়, সেটা ভিন্ন কথা। আজ যদি আমি কোনো কিছু নাও পেতাম, তাহলেও গানই করে যেতাম।’

গানকেই জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গী করে রাখতে চান জেমস। সংগীত নিয়ে আলাদা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা না থাকলেও মঞ্চে গান গেয়ে যাওয়ার ইচ্ছা অটুট রয়েছে তার।

জেমস বলেন, ‘সংগীত নিয়ে আলাদা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। গান গেয়ে যাব, শেষ পর্যন্ত গাইতেই চাই। এমনকি শেষে গিয়ে যদি দেখি মাত্র একজন দর্শকও আছে, আমি তার জন্যও গান গেয়ে যাব।’

আশির দশকের শুরুর দিকে চট্টগ্রামে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতে পথচলা শুরু করেন জেমস। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর কয়েক দশক ধরে তার গান একের পর এক প্রজন্মের শ্রোতাকে মুগ্ধ করেছে।

সুইডেনের কনসার্টের মধ্য দিয়ে শেষ হবে জেমসের দীর্ঘ ইউরোপ সফর। এরপর অস্ট্রেলিয়ায় যাবেন তিনি। আগামী ১২ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলসে একটি বিশেষ কনসার্টে পশ্চিমবঙ্গের ফসিলস ব্যান্ডের গায়ক রূপম ইসলামের সঙ্গে একই মঞ্চে গান করার কথা রয়েছে তার।

এসি/আপ্র/০৫/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পাকিস্তানে নারী শিল্পীকে গুলি করে হত্যা
০৫ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে নারী শিল্পীকে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী মাই সোভাইকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা...

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হ...

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক
০৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক

কক্সবাজারের সমুদ্রসৈকতে হঠাৎ দেখা মিলেছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সমুদ্রের নীল জলর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে