গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ দাবি করে সংসদে বক্তব্য, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান এমপির

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১৯ জুন ২০২৬ | আপডেট: ১৯:৪৫ এএম ২০২৬
জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ দাবি করে সংসদে বক্তব্য, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান এমপির
ছবি

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল মুনতাকিম -ছবি সংগৃহীত

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নিজের জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ বলে উল্লেখ করায় সমালোচনার মুখে পড়েছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার পর তিনি বক্তব্যের ভুল স্বীকার করেছেন এবং তা সংশোধনের জন্য স্পিকারের কাছে চিঠি দিয়েছেন।

গত ১৪ জুন সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আব্দুল মুনতাকিম দাবি করেন, মুক্তিযুদ্ধে তার পরিবারের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। বক্তব্যে তিনি বলেন, তার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ, তার বাবা-চাচারা সাত ভাইয়ের মধ্যে চারজন মুক্তিযোদ্ধা, দাদাদের মধ্যে ১১ জন মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারে মোট ৪৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। একই সঙ্গে তিনি তার মাকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে উল্লেখ করেন।

বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালে হলেও তার বাবা কীভাবে মুক্তিযুদ্ধে শহীদ হতে পারেন।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল মুনতাকিমের বাবা মো. আব্দুল কাদের সৈয়দী বলেন, “আমার ছেলে ভালো মানুষ। বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তার জন্য দোয়া করবেন।” উল্লেখ্য, তার মা-ও জীবিত রয়েছেন।

সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির ও আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ঘটনাটিকে ‘মুখ ফসকে বলা কথা’ বলে উল্লেখ করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।

যোগাযোগ করা হলে সংসদ সদস্য আব্দুল মুনতাকিম বলেন, সংসদে দেওয়া তার বক্তব্য পুরোপুরি সঠিক ছিল না। তবে তার দাদার ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তিনি জানান, ১৭ জুন সংসদীয় কার্যবিধি অনুযায়ী স্পিকারের কাছে চিঠি দিয়ে বক্তব্যের ভুল অংশ সংশোধনের আবেদন করেছেন।

তিনি আরো বলেন, এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরতে শিগগিরই সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। আপাতত তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চান না।
সানা/আপ্র/১৯/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কারাগারে ৭০-৮০ ইনজেকশন দেওয়ার অভিযোগ তানভীরের
২৫ সেপ্টেম্বর ২০২৬

কারাগারে ৭০-৮০ ইনজেকশন দেওয়ার অভিযোগ তানভীরের

জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীর পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ ও কারাব...

প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসনের অভিযোগ নাহিদের
২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসনের অভিযোগ নাহিদের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত এক হাজার প্...

সাত মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: শফিকুর রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

সাত মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: শফিকুর রহমান

বাংলাদেশে গণমাধ্যম ও বিচারব্যবস্থা কখনোই পুরোপুরি স্বাধীন ছিল না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর...

গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন
২৩ সেপ্টেম্বর ২০২৬

গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত আমির

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই