গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মেনু

অভিযোগ মোমিন মেহেদীর

মাজার হামলায় ‘তৌহিদী জনতার’ আড়ালে জামায়াত, হেফাজত ও এনসিপি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ০৬:৪০ এএম ২০২৬
মাজার হামলায় ‘তৌহিদী জনতার’ আড়ালে জামায়াত, হেফাজত ও এনসিপি
ছবি

ছবি সংগৃহীত

মিরপুর মাজারকেন্দ্রিক হামলা ও দেশজুড়ে মব সহিংসতার ঘটনায় জামায়াত, হেফাজত ও এনসিপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি দাবি করেছেন, তথাকথিত ‘তৌহিদী জনতার’ আড়ালে এসব সংগঠনের গোপন সম্পৃক্ততা রয়েছে।

সম্প্রতি মাজারে হামলা ও সারাদেশে মব সহিংসতা বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও মশাল মিছিলে তিনি এসব কথা বলেন।

মোমিন মেহেদী বলেন, মিরপুর মাজারে ভক্ত-আশেকানদের মাধ্যমে এনসিপি ও এবি পার্টির নেতাসহ ফরহাদ মাজহারকে অপমানের ঘটনা প্রমাণ করেছে, তৌহিদী জনতার ভেতরে গুপ্তভাবে জামায়াত, হেফাজত ও এনসিপির লোকজন সক্রিয় রয়েছে।

তিনি আরো বলেন, গত ৫৫ বছরে জামায়াত-শিবির ঘরে ঘরে যুদ্ধাপরাধীদের সমর্থক তৈরি করেছে। ছাত্র আন্দোলনের নামে প্রতারণা করে সেই ছাত্রদেরই কেউ কেউ এখন উপদেষ্টা ও সংসদ সদস্য হয়ে যুদ্ধাপরাধী ও দেশবিরোধীদের পুনর্বাসন করছে।

সমাবেশে বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, জাতীয় শ্রমিকধারার আহ্বায়ক বাবুল মিয়া, জাতীয় শিক্ষাধারার সদস্য জুবায়ের এবং গীতিকার রুবেল। সংহতি জানান অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী ও আয়াতুল্লাহ পাটোয়ারি আল কাদেরীয়া।

নেতারা অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর দেশে মাজারে হামলা, ধর্ষণ, খুন ও মব সহিংসতা অতীতের তুলনায় বেড়েছে। তাদের ভাষ্য, ক্ষমতায় আসা একটি গোষ্ঠী গত ১৭ মাস ধরে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করেছে, যার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, হত্যা, ধর্ষণ ও নিপীড়নে মানুষ দিশেহারা হয়ে পড়েছে।

এর আগে ১৫ মে তোপখানা রোডের বিজয় মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও মোমিন মেহেদী একই ধরনের অভিযোগ করেন। সেখানে তিনি বিএনপি সরকারেরও সমালোচনা করে বলেন, দেশবিরোধী শক্তির পক্ষে কাজ করার কারণে সরকারের দুই মাসেই সংকট ও রাজনৈতিক নাটক বেড়েছে। তিনি অভিযোগ করেন, জ্বালানি তেল সংকটের পাশাপাশি চাকরি ও ব্যবসায় মন্দা দেখা দিয়েছে এবং অর্থনৈতিক অবস্থাও নাজুক হয়ে পড়েছে।

তিনি বলেন, মব সহিংসতা, হামলা, মিথ্যা মামলা, খুন-ধর্ষণ এবং জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে শুধু সুশীল ব্যক্তিদের উপদেষ্টা বা মন্ত্রী করেও সরকার শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না।
সানা/আপ্র/১৮/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট
১৯ আগস্ট ২০২৬

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট

হলফনামায় তথ্য গোপন

দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত
১৯ আগস্ট ২০২৬

দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত

মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষা মন্ত্রী ও সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম...

২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন মাহদীসহ তিনজন
১৮ আগস্ট ২০২৬

২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন মাহদীসহ তিনজন

হবিগঞ্জে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটকের ২১ ঘণ্টা পর মুচলেকা...

জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে ৯ দফা দাবি ঘোষণা
১৬ আগস্ট ২০২৬

জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে ৯ দফা দাবি ঘোষণা

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন থ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে