গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সিএনজি স্টেশনে গ্যাস সংকট, ভোগান্তি চরমে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩০ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:৩৬ এএম ২০২৬
সিএনজি স্টেশনে গ্যাস সংকট, ভোগান্তি চরমে
ছবি

পর্যাপ্ত চাপ না থাকায় এবং নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ না পাওয়ায় সিএনজি অটোরিকশা, বাস ও ব্যক্তিগত গাড়ির চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে -ছবি সংগৃহীত

রাজধানীতে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি না হওয়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ যানজট ও ভোগান্তি অব্যাহত রয়েছে। পর্যাপ্ত চাপ না থাকায় এবং নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ না পাওয়ায় সিএনজি অটোরিকশা, বাস ও ব্যক্তিগত গাড়ির চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে।

গ্যাসের এই সংকট কয়েক সপ্তাহ ধরে চলায় নাগরিক জীবনে এর প্রভাব পড়ছে। বিশেষ করে কর্মজীবী মানুষ ও গণপরিবহন ব্যবহারকারীরা দুর্ভোগে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মহাখালী, তেজগাঁও, কল্যাণপুর, শ্যামলী ও গাবতলী এলাকার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে এখনো গ্যাসের সংকট রয়েছে। কখনো রাতে গ্যাস সরবরাহ এলে কিছু সময়ের জন্য যানবাহনে গ্যাস দেওয়া হয়, আবার চাপ কমে গেলে বন্ধ হয়ে যায় সরবরাহ।

চালকরা জানান, ভোরের আগেই গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়। অনেক সময় সেই অপেক্ষা দুপুর বা বিকাল পর্যন্ত গড়ায়। গ্যাসের চাপ কম থাকায় একটি গাড়িতে গ্যাস নিতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি সময় লাগছে। এতে দিনের বড় একটি অংশ লাইনে দাঁড়িয়ে কাটাতে হচ্ছে এবং আয় কমে যাচ্ছে।

তেজগাঁওয়ের আকিজ সিএনজি পাম্পের বিক্রয়কর্মী তারেক বলেন, রাত সাড়ে ৯টার দিকে গ্যাস সরবরাহ আসায় তারা গাড়িতে গ্যাস দেওয়া শুরু করেন। কিন্তু ভোর হওয়ার পর থেকে আর গ্যাস পাওয়া যাচ্ছে না।

ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় বাস ও সিএনজি অটোরিকশা আটকে থাকায় গণপরিবহন ব্যবস্থাতেও চাপ তৈরি হয়েছে। অফিসের সময় এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা যানবাহনের সংকটে পড়ছেন। অনেকেই বাধ্য হয়ে হেঁটে বা অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প পরিবহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

ফিলিং স্টেশন মালিকদের দাবি, জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়া এবং সরবরাহ লাইনে চাপ কম থাকায় স্বাভাবিক সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। চাপ পর্যাপ্ত না থাকলে পাম্পের কমপ্রেসর চালানো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে স্বাভাবিক সময়ে যতসংখ্যক গাড়িতে গ্যাস দেওয়া সম্ভব হতো, এখন তার তুলনায় অনেক কম গাড়িকে সেবা দেওয়া যাচ্ছে।

চালক ও গাড়ির মালিকরা দ্রুত সিএনজি স্টেশনগুলোতে পর্যাপ্ত চাপসহ গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, দীর্ঘদিনের এই সংকট শুধু পরিবহন খাত নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও আয়ের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
সানা/আপ্র/৮/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গাজী নজরুলের এমপি পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন টিআইবির
২২ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুলের এমপি পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন টিআইবির

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেফতার ও রিমান্ডের পরও সাতক্ষীরা-৪ আস...

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রীর যোগদান
২২ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রীর যোগদান

রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত প্রাতরাশ সভায় যোগ দেওয়ার মধ...

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়
২২ সেপ্টেম্বর ২০২৬

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়ে...

সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
২২ সেপ্টেম্বর ২০২৬

সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 3 ঘন্টা আগে