গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৬:২৩ এএম ২০২৬
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বৈঠক করেছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বৈঠক করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে মতবিনিময় হয়।

দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরো গভীর করার পাশাপাশি পারস্পরিক স্বার্থে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফেরও পৃথক বৈঠক হয়। সেখানে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

বৈঠকগুলোতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে একই দিনে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে নিউইয়র্কে অবস্থান করছেন। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে তিনি বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
সানা/আপ্র/২৩/৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

পুরোনো সোফায় মিললো রোলেক্স, রাতারাতি কোটিপতি নারী
১০ নভেম্বর ২০২৬

পুরোনো সোফায় মিললো রোলেক্স, রাতারাতি কোটিপতি নারী

পুরোনো আসবাব কেনার সময় তার ভেতরে মূল্যবান কোনো সম্পদ লুকিয়ে থাকতে পারে—এমনটা সচরাচর কেউ ভাবেন না। তব...

স্বর্গে যেতে চান ট্রাম্প, তবে শত্রুদের ক্ষমা করতে নারাজ
০৯ নভেম্বর ২০২৬

স্বর্গে যেতে চান ট্রাম্প, তবে শত্রুদের ক্ষমা করতে নারাজ

মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে স্বর্গে যাওয়ার শর...

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলজে আইগনার
০৯ নভেম্বর ২০২৬

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলজে আইগনার

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলজে আইগনারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটি...

পাকিস্তানে বাসায় গুলিবিদ্ধ টিভি উপস্থাপিকার মরদেহ, স্বামী গ্রেফতার
০৯ নভেম্বর ২০২৬

পাকিস্তানে বাসায় গুলিবিদ্ধ টিভি উপস্থাপিকার মরদেহ, স্বামী গ্রেফতার

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসা থেকে রাবিয়া আহসান (৪১) নামে এক টেলিভিশন উপস্থাপিকার গুলিবিদ্ধ মর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই