গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৩৫ এএম ২০২৬
সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
ছবি

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি বিডিনিউজ থেকে নেওয়া

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বে তিনি যোগ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক।

অধিবেশন কক্ষে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে আসন বণ্টন করা হয়েছে। সেখানে বাংলাদেশের আসন রয়েছে সামনের সারিতে। অধিবেশন কক্ষে প্রবেশের পর সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করে নির্ধারিত আসনে বসেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর পাশে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান। পেছনের সারিতে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হয়েছে গত ৮ সেপ্টেম্বর। অধিবেশন চলবে আগামী বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। মঙ্গলবার থেকে শুরু হয়েছে অধিবেশনের সাধারণ বিতর্ক পর্ব। সাধারণ বিতর্কের প্রথম দিন ভাষণ দেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

এবারের সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
সানা/আপ্র/২২/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডিজিটাল হয়রানি ঠেকাতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে মেটা
২৩ সেপ্টেম্বর ২০২৬

ডিজিটাল হয়রানি ঠেকাতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে মেটা

বাংলাদেশে কার্যক্রম আরো সম্প্রসারণের পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় বা ফোকাল পয়েন্ট স্থাপনে আগ্রহ প্রক...

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভাইরাল সেই শিক্ষক জেলার শ্রেষ্ঠ
২৩ সেপ্টেম্বর ২০২৬

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভাইরাল সেই শিক্ষক জেলার শ্রেষ্ঠ

সামাজিক মাধ্যমে ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা...

হঠাৎ চলন্ত মেট্রোরেলের দরজা খুলে গেল
২৩ সেপ্টেম্বর ২০২৬

হঠাৎ চলন্ত মেট্রোরেলের দরজা খুলে গেল

চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট...

বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
২৩ সেপ্টেম্বর ২০২৬

বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে