গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিজেই গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনা দেখলেন প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৩ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৩৩ এএম ২০২৬
নিজেই গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনা দেখলেন প্রধানমন্ত্রী
ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার বিকেলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকায় ঘুরে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশনব্যবস্থা এবং সামগ্রিক নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন -ছবি সংগৃহীত

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা নিজেই গাড়ি চালিয়ে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে তিনি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকায় ঘুরে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশনব্যবস্থা এবং সামগ্রিক নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিনে বিকেলে প্রধানমন্ত্রী তাঁর গুলশানের বাসভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলামকে ডেকে নেন। পরে বিকেল চারটার কিছু পর তাঁদের সঙ্গে নিয়ে নগর ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে দেখতে বের হন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন এবং পুরো সময় নিজেই গাড়ি চালান। রাজধানীর বিভিন্ন সড়কে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনার বাস্তব অবস্থা তিনি সরাসরি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর গাড়ি ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা ৩, ৪, ৫ ও ৬ নম্বর সেক্টর, এয়ারপোর্ট সড়ক, কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, বনানী ও গুলশান এলাকার বিভিন্ন সড়ক অতিক্রম করে।

সরকারি সূত্র জানায়, পরিদর্শনের সময় কয়েকটি এলাকায় বর্জ্য অপসারণ, নালা-নর্দমা পরিষ্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থার কিছু দুর্বলতা প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী ঢাকাকে ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আসছেন। নগর পরিচ্ছন্নতা কার্যক্রম কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তা সরেজমিনে দেখতে তিনি একাধিকবার নিজেই রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী উপস্থিত ছিলেন।

প্রায় দুই ঘণ্টাব্যাপী পরিদর্শন শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে ফিরে যান।

সানা/আপ্র/১/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই