গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মালয়েশিয়ার আতিথেয়তায় কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:২১ পিএম, ২৩ জুন ২০২৬ | আপডেট: ০৪:৩৯ এএম ২০২৬
মালয়েশিয়ার আতিথেয়তায় কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান -ফাইল ছবি

মালয়েশিয়া সরকারের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ১৮ ঘণ্টার সংক্ষিপ্ত সফর শেষে চীন সফরের উদ্দেশে মালয়েশিয়া ত্যাগের পর তিনি এ বার্তা দেন বলে মঙ্গলবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

বার্তায় তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজাহ বিনতি ওয়ান ইসমাইলের আন্তরিক আতিথেয়তা ও উষ্ণ অভ্যর্থনা তাকে ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে গভীরভাবে অভিভূত করেছে।

তিনি আরো উল্লেখ করেন, মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়া তার জন্য সম্মানের বিষয় ছিল।

তারেক রহমান বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক বহু দশকের পুরোনো এবং এটি দুই দেশের জনগণের পারস্পরিক আস্থা ও বন্ধুত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি তার প্রয়াত পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার সময়কালেও দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্মরণ করেন।

বার্তায় তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ক বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। দুই দেশের মধ্যে জনগণের যোগাযোগ ও সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ককে আরো গভীর করেছে।

প্রধানমন্ত্রী আরো জানান, তার প্রথম রাষ্ট্রীয় সফরের পর মালয়েশিয়ার সঙ্গে বহুমাত্রিক অংশীদারত্ব আরো শক্তিশালী করতে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছেন।

বিশ্লেষকদের মতে, এ সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা জোরদারে ইতিবাচক বার্তা দিয়েছে।
সানা/আপ্র/২৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গাজী নজরুলের এমপি পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন টিআইবির
২২ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুলের এমপি পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন টিআইবির

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেফতার ও রিমান্ডের পরও সাতক্ষীরা-৪ আস...

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রীর যোগদান
২২ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রীর যোগদান

রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত প্রাতরাশ সভায় যোগ দেওয়ার মধ...

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়
২২ সেপ্টেম্বর ২০২৬

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়ে...

সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
২২ সেপ্টেম্বর ২০২৬

সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 3 ঘন্টা আগে