গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৯ জুন ২০২৬

মেনু

নবম পে-স্কেল একধাপে বাস্তবায়ন দাবি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪০ পিএম, ১৯ জুন ২০২৬ | আপডেট: ২২:৫৪ এএম ২০২৬
নবম পে-স্কেল একধাপে বাস্তবায়ন দাবি
ছবি

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক এ দাবি তুলে ধরেন -ছবি সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন একধাপে বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। শুক্রবার (১৯ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক এ দাবি তুলে ধরেন।

আবদুল মালেক বলেন, দীর্ঘ ১১ বছরে দুইটি পে-স্কেল পাওয়ার সময় পার হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এখনো নবম পে-স্কেল থেকে বঞ্চিত। ২০১৫ সালের পর অধিকাংশ কর্মচারীর মৌলিক বেতনের কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি, ফলে বাস্তব আয় ও ক্রয়ক্ষমতা ধারাবাহিকভাবে কমেছে। তিনি বলেন, ব্লক পোস্টধারী ও পদোন্নতিবঞ্চিত কর্মচারীদের জন্য গ্রেড পরিবর্তনের সুযোগ সীমিত হয়ে পড়েছে। ২০১৫ সালের প্রজ্ঞাপন অনুযায়ী টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল হওয়ায় একই পদে দীর্ঘদিন চাকরি করেও অনেক কর্মচারী গ্রেড উন্নয়নের সুযোগ পাচ্ছেন না। এছাড়া ২০২০ সালে নতুন পে-স্কেল কার্যকর না হওয়ায় বহু কর্মচারী সর্বোচ্চ ধাপে পৌঁছে বার্ষিক ইনক্রিমেন্ট থেকেও বঞ্চিত হচ্ছেন।

সংগঠনের নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন গ্রেডের কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। অতীতে কোনো পে-স্কেল দুই ধাপের বেশি সময় নিয়ে মূল বেতন বাস্তবায়ন হয়নি। ২০০৫ সালের পে-স্কেল দেড় বছরে তিন ধাপে এবং ২০০৯ সালের পে-স্কেল দুই ধাপে বাস্তবায়িত হলেও প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকর হয়েছিল। ২০১৫ সালের অষ্টম পে-স্কেলও এক ধাপেই কার্যকর করা হয়।

সংবাদ সম্মেলনে আরো দাবি জানানো হয়- ২০১৫ সালে রহিত তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ, পেনশন গ্র্যাচুইটির হার বৃদ্ধি, এবং টিফিন, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ভাতা সময়োপযোগী হারে বৃদ্ধির। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরো বাড়বে।

সানা/কেএমএএ/আপ্র/১৯/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৯ জুন ২০২৬

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামোয় রাখা দুই ইউনিয়নের নাম পরিবর্তনের ব্যবস্থা...

খাকি প্যান্ট ও নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ
১৯ জুন ২০২৬

খাকি প্যান্ট ও নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ

পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে জেলা পুলিশের জন্য গাঢ় নীল র...

দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু
১৯ জুন ২০২৬

দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

সৌদি আরবে হজ পালন শেষে এখন পর্যন্ত ৬০ হাজার ৫৮৮ জন হাজি দেশে ফিরেছেন। আর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে...

শ্রমিকবান্ধব বাজেট ও সামাজিক সুরক্ষা দাবি জাতীয় শ্রমিক শক্তির
১৯ জুন ২০২৬

শ্রমিকবান্ধব বাজেট ও সামাজিক সুরক্ষা দাবি জাতীয় শ্রমিক শক্তির

শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং সর্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

মেসিই সর্বকালের সেরা, বললেন রোনালদো

আর কোনো বিতর্ক নয়, কোনো লুকোছাপাও নয়—লিওনেল মেসিকেই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। আপনি কি রোনালদোর কথায় একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে