গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা সতর্কতা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৮ পিএম, ১৯ জুন ২০২৬ | আপডেট: ০৩:২২ এএম ২০২৬
নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা সতর্কতা
ছবি

ছবি সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে সারাদেশে সম্ভাব্য রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের সব ইউনিটকে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ কারণে মাঠ পর্যায়ে নজরদারি, চেকপোস্ট এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

পুলিশের আশঙ্কা, নিষিদ্ধ ঘোষিত এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার প্রদর্শন এবং ঝটিকা মিছিলের মতো কর্মসূচি পালন করতে পারে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, পরিস্থিতি মূল্যায়ন করে সম্ভাব্য সব ধরনের অস্থিতিশীলতা মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে যেকোনো অননুমোদিত রাজনৈতিক কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অতীতের ঘটনাগুলোর অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবার আগাম নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজধানীসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন, চেকপোস্ট বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

গোয়েন্দা সূত্রের বরাতে জানা যায়, সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় ঝটিকা মিছিল ও ছোটখাটো রাজনৈতিক কর্মসূচির চেষ্টা হয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থির করার ঝুঁকি তৈরি করেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতেও সতর্ক অবস্থানে রয়েছে বাহিনী।

পুলিশের নির্দেশনায় আরো বলা হয়েছে, কোনো পক্ষের কর্মসূচি বা প্রতিক্রিয়া যাতে সহিংসতায় রূপ না নেয়, সে বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। একই সঙ্গে জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে এ ধরনের নিরাপত্তা সতর্কতা ইঙ্গিত দিচ্ছে যে রাজনৈতিক অঙ্গনে এখনো উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। বিশেষ করে নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড ও প্রতিক্রিয়া ঘিরে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠার আশঙ্কা থেকেই এই প্রস্তুতি।

সব মিলিয়ে আসন্ন ২৩ জুনকে ঘিরে সারাদেশে এক ধরনের সতর্ক রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী সম্ভাব্য সংঘাত এড়াতে সর্বোচ্চ নজরদারিতে রয়েছে। 
সানা/আপ্র/১৯/৬/২০২৬ 
 

সংশ্লিষ্ট খবর

সাত দিন ধরে ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
১৪ নভেম্বর ২০২৬

সাত দিন ধরে ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু

গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির...

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু, তিন দিনে প্রতিবেদন
১৩ নভেম্বর ২০২৬

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু, তিন দিনে প্রতিবেদন

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈ...

প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে শেখ হাসিনাকে: রিজভী
১৩ নভেম্বর ২০২৬

প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে শেখ হাসিনাকে: রিজভী

৭ নভেম্বরের চেতনা বাংলাদেশের জনগণকে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা জুগিয়েছে বলে মন...

সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার
১২ নভেম্বর ২০২৬

সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সুবিধাবঞ্চ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে